শুক্রবার | ২৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১ Logo বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হলেন খুবির অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত Logo কয়রার ঘুগরাকাটি বাজারে জুতা ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার, আহত Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন

ঝিনাইদহে অগ্নিকান্ডে উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে সচেতনতা মুলক আলোচনা ও মহড়া অনুষ্ঠিত

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:৪৫:২৩ অপরাহ্ণ, শুক্রবার, ৩০ নভেম্বর ২০১৮
  • ৭৪৬ বার পড়া হয়েছে

All-focus

ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিকঃ ঝিনাইদহে অগ্নিকান্ডে উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে সচেতনতা মুলক আলোচনা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর আয়োজনে শুক্রবার সকালে সাড়ে ১১ টার দিকে শহরের ষাটবাড়িয়া বস্তি সংলগ্ন মন্দিরে এ মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক রফিকুল ইসলাম, স্টেশন অফিসার দিলীপ কুমার সরকার, সাব-স্টেশন অফিসার আব্দুর রউফ সহ ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় বাসিন্দা এবং বস্তির মানুষ উপস্থিত ছিলেন। প্রথমে রান্না ঘরের গ্যাস সিলিন্ডার ও অন্যান্য স্থানে আগুন লাগলে কিভাবে তা নেভাতে হবে এবং প্রাথমিক চিকিৎসা দিতে হবে সে বিষয়ে আলোচনা করা হয়। পরে অগ্নিনির্বাপনে মহড়া অনুষ্ঠিত হয়। এসময় দেখানো হয় আগুন লাগলে কিভাবে তা নেভাতে হবে। এতে ফায়ার সার্ভিস কর্মী এবং স্থানীয়রা অংশ নেয়। এছাড়াও কোন ধরনের আগুন লাগলে তা নেভাতে বা যে কোন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসকে জানানোর জন্যও বলা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১

ঝিনাইদহে অগ্নিকান্ডে উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে সচেতনতা মুলক আলোচনা ও মহড়া অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৪৫:২৩ অপরাহ্ণ, শুক্রবার, ৩০ নভেম্বর ২০১৮