শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

আরাফাত সানি ও তার মায়ের বিরুদ্ধে এবার নারী নির্যাতন মামলা !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৫৩:১৬ অপরাহ্ণ, বুধবার, ১ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮২৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আরাফাত রহমান সানি ও তার মা নার্গিস আক্তারের বিরুদ্ধে এবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন তার ‘কথিত’ স্ত্রী নাসরিন সুলতানা। আদালত ওই তরুণীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগ তদন্তে মোহাম্মদপুর থানার পুলিশকে নির্দেশ দিয়েছেন।

আজ বুধবার দুপুর ১২টার দিকে ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম রেজানুর রহমানের আদালতে এ মামলাটি দায়ের করেন মামলাটি দায়ের করেন ওই তরুণী।

গত ৫ জানুয়ারি আরাফাত সানির বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মোহাম্মদপুর থানায় একটি মামলা করেছিলেন এই তরুণী। পরে তিনি ২০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে ২০ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আরেকটি মামলা করেন তিনি। আদালত নালিশি এই মামলা আমলে নিয়ে আরাফাত সানির বিরুদ্ধে সমন জারি করেন। আগামী ৫ এপ্রিল সমন জারিসংক্রান্ত প্রতিবেদন দাখিল করার আদেশ দিয়েছেন আদালত।

আজকের মামলার বিষয়ে এই তরুণীর আইনজীবী কামাল উদ্দিন আহমেদ বলেন, ২০১৪ সালের ৪ ডিসেম্বর এই নারীর সঙ্গে আরাফাত সানির বিয়ে হয়। দেনমোহর ছিল পাঁচ লাখ টাকা। বিয়ের পর মিরপুরের একটি বাসায় তারা সংসার করেন। কিন্তু ছয় মাস পর আরাফাত সানির মা নারগিস আক্তারের পরামর্শে সানি ওই নারীর কাছে ২০১৫ সালের ১৫ জুলাই ২০ লাখ টাকা দাবি করেন। তখন ওই টাকা না দিলে তাকে সংসার করতে দেবেন না বলে হুমকি দেন নারগিস আক্তার।

কামাল উদ্দিন বলেন, গত ২২ জানুয়ারি মোহাম্মদপুর থানাসংলগ্ন রাস্তায় আরাফাত সানির মা অজ্ঞাতনামা কয়েকজনকে সঙ্গে নিয়ে এই তরুণীর চুল ধরে মারধর করেন এবং পোশাকের একটি অংশ ছিঁড়ে ফেলেন। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা মামলাটিতে সানি রিমান্ড শেষে এখন কারাগারে আছেন। গত ১৯ জানুয়ারি সানিকে ঢাকার আমিনবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

আরাফাত সানি ও তার মায়ের বিরুদ্ধে এবার নারী নির্যাতন মামলা !

আপডেট সময় : ০৫:৫৩:১৬ অপরাহ্ণ, বুধবার, ১ ফেব্রুয়ারি ২০১৭