শুক্রবার | ২৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১ Logo বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হলেন খুবির অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত Logo কয়রার ঘুগরাকাটি বাজারে জুতা ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার, আহত Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন

শৈলকুপায় শেষ দিনে আ’লীগ ও বিএনপি প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র দাখিল

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:৫০:২৭ অপরাহ্ণ, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮
  • ৭৪৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিকঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-৮১ ঝিনাইদহ-১ শৈলকুপা আসন থেকে দলীয় মনোনয়নপ্রাপ্ত দুই প্রার্থী সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নি কর্মকর্তা মো: উসমান গনি এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমানের হাতে মনোনয়নপত্র দাখিল করা হয়। বুধবার দুপুরে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন এ দুই প্রার্থী। আওয়ামীলীগের দলীয় প্রার্থী জেলা আওয়ামীলীগের সভাপতি এমপি আব্দুল হাই প্রথমে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এর কিছুক্ষন পরেই বিএনপি’র দলীয় প্রার্থী কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড, আসাদুজ্জামান মনোনয়নপত্র দাখিল করেন। বুধবার শৈলকুপা উপজেলা পরিষদ চত্বরে মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে উভয় দলের নেতৃবৃন্দ জড়ো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকেই সেখানে শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমানের নেতৃত্বে ব্যাপক পুলিশ প্রহরা জোরদার করা হয়। মনোনয়নপত্র দাখিল শেষে উভয় দলের দুই প্রার্থী সৌজন্য সাক্ষাত করে উপজেলা পরিষদ ত্যাগ করেন। এদিকে, এ আসন থেকে বিএনপির মনোনিত আরো দুই প্রার্থী সাবেক এমপি আব্দুল ওহাব এবং জয়ন্ত কুমার কুন্ডু জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সরোজ কুমার নাথের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১

শৈলকুপায় শেষ দিনে আ’লীগ ও বিএনপি প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র দাখিল

আপডেট সময় : ১১:৫০:২৭ অপরাহ্ণ, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮