শুক্রবার | ২৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১ Logo বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হলেন খুবির অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত Logo কয়রার ঘুগরাকাটি বাজারে জুতা ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার, আহত Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন

চুয়াডাঙ্গায় ইয়াবা ও গাঁজাসহ আটক-৪

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৪০:৫৪ পূর্বাহ্ণ, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮
  • ৭৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা, সদর থানা ও ফাঁড়ি পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ চারজনকে আটক করেছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা পৌর শহরসহ পার্শ্ববর্তী এলাকা হাতিকাটা ও আকন্দবাড়ীয়া আবাসন এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় আটককৃত আসামীদের কাছ থেকে ৩২পিস ইয়াবা ও ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে অভিযানকারী দল। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সদর থানায় সোপর্দ করা হয়। আটককৃতরা হলো- সিএন্ডবি পাড়ার আব্দুল মজিদ ফটিক (৬৩), আলুকদিয়া এলাকার মুন্তাজ হোসেন (৪০), জীবননগর সেনেরহুদার শ্রী রিপন দাস (২৬) ও শাখারিয়া গ্রামের শ্রী রবি দাস (২৭)। পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের এএসআই শহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকাল ৫টার দিকে বেগমপুর আকন্দবাড়ীয়া আবাসনের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের শ্রী সম্ভু দাসের ছেলে শ্রী রিপন দাস ও শাখারিয়া গ্রামের শ্রী ভরত দাসের ছেলে রবি দাসকে আটক করেন। এসময় আটককৃত আসামীদের কাছ থেকে ১৬পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে, চুয়াডাঙ্গা সদর থানার এসআই ওহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা শহরতলী আলুকদিয়া আনসার ক্যাম্পের পাশে মেহেগুনি বাগানে অভিযান চালায়। অভিযানকালে একই এলাকার মৃত হারুন মন্ডলের ছেলে হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী মুন্তাজ হোসেনকে আটক করেন। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ২০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে অভিযানকারী দল। আটককৃত মুন্তাজ একটি মামলায় দীর্ঘ ৯ বছর সাজা খেটে কিছুদিন পূর্বে জামিনে মুক্ত হয়ে আবারও ইয়াবা ব্যবসার সাথে জড়িয়ে পড়ে। এছাড়াও চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির টিএসআই মুহিতুর রহমানসহ সঙ্গীয় ফোর্স গতকাল রাত ৮টার পর পৌর শহরে মাদক বিরোধী অভিযান চালিয়ে মুক্তিপাড়া থেকে ১শ’ গ্রাম গাঁজাসহ আব্দুল মজিদ ফটিক নামে একজনকে আটক করেন। আটককৃত ফটিক সিএন্ডবি পাড়ার মৃত ইদ্রিস আলীর ছেলে। পরে আটককৃত এসকল আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। এদিকে মুন্তাজকে গতকালই আদালতে প্রেরণ করলেও বাকিদের আজ আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় থানা পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১

চুয়াডাঙ্গায় ইয়াবা ও গাঁজাসহ আটক-৪

আপডেট সময় : ১১:৪০:৫৪ পূর্বাহ্ণ, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮