সোমবার | ২৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া Logo ঈদের সকালে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু Logo সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo যেখানে হৃদয় মেলে হৃদয়ে: ঈদের আলোয় সাম্যের কাব্য Logo নীলকন্ঠ ডট কম সম্পাদকের ঈদুল ফিতরের শুভেচ্ছা Logo চাঁদপুরে হুইল চেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড বিতরণ

নৌকায় মনোনয়ন পেলেন অভিনেতা ফারুক

  • আপডেট সময় : ১০:৩৪:২১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮
  • ৭৭২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়ন পেয়েছেন আকবর হোসেন পাঠান ফারুক। তিনি অভিনেতা ফারুক হিসেবেই বেশি পরিচিত। ২৫ নভেম্বর(রোববার) সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফারুকের হাতে তুলে দেওয়া হয় মনোনয়নের চিঠি।

এবার ঢাকা-১৭ আসনে নৌকার মাঝি হয়েছেন ফারুক। ঢাকা-১৭ আসন থেকে ফারুক মনোনয়ন পেয়েছেন বলে নিশ্চিত করেছেন তার সহকারি। এখন পরবর্তী কর্মকাণ্ডের পরিকল্পনা চলছে বলে জানা গেছে।

ঢাকা-১৭ আসনে বর্তমান সংসদ সদস্য বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সভাপতি আবুল কালাম আজাদ।নির্বাচনে অংশ নিতে ফারুক গাজীপুর-৫ আসনের জন্য দলীয় মনোনয়নপত্র কিনেছিলেন। তবে ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মেহের আফরোজ চুমকি। বর্তমানে নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার

নৌকায় মনোনয়ন পেলেন অভিনেতা ফারুক

আপডেট সময় : ১০:৩৪:২১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮