বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১ Logo বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হলেন খুবির অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত Logo কয়রার ঘুগরাকাটি বাজারে জুতা ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার, আহত Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন

মেহেরপুরের গাংনীর কৃষক মহাসিন আলী হত্যা মামলার রায়

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:১৫:৩২ অপরাহ্ণ, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮
  • ৭৫০ বার পড়া হয়েছে

একজনের আমৃত্যু ও দু’জনের যাবজ্জীন জেল
নিউজ ডেস্ক:মেহেরপুর জেলার গাংনী উপজেলার আড়পাড়া গ্রামের কৃষক মহাসিন আলীকে হত্যার দায়ে রিপন আলীর আমৃত্যু সশ্রম কারাদন্ড এবং তার বড় বোন জাহানারা ও ছোট ভাই সুমনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাস করে কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল রবিবার দুপুরে মেহেরপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমান ওই আদেশ দেন। একই সঙ্গে অন্য একটি ধারায় রিপন আলীর ২ বছর এবং জাহানারা ও সুমনের ২বছর করে কারাদন্ড দেয়া হয়েছে। মামলার অপর আসামি শাহান আলীকে বেকসুর খালাস দেয়া হয়েছে। মামলার বিবরণে জানা গেছে, ২০০৫ সালে ২৬ ফেব্রুয়ারি জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আড়পাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে মহাসিন আলীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পিতা মতিয়ার রহমান বাদি হয়ে মোট চারজনকে আসামিকে করে একটি মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার এসআই সৈয়দ ইকবাল হোসেন প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় মোট ৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন। এতে ৩ ভাই বোনকে দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে এ আদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য এবং আসামি পক্ষে শহিদুল ইসলাম ও আসাদুল আযম আইনজীবীর দায়িত্ব পালন করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১

মেহেরপুরের গাংনীর কৃষক মহাসিন আলী হত্যা মামলার রায়

আপডেট সময় : ০৫:১৫:৩২ অপরাহ্ণ, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮