বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া

দামুড়হুদার বোয়ালমারিতে সড়কে সন্ধ্যারাতে গণছিনতাই নগদ টাকাসহ

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:১২:২১ অপরাহ্ণ, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮
  • ৭৪৭ বার পড়া হয়েছে

বিভিন্ন মালামাল লুট : অটো চালককে কুপিয়ে জখম
নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নে বোয়ালমারী গ্রামে সন্ধ্যারাতে গণছিনতায়ের ঘটনা ঘটেছে। এসময় পিটিয়ে ও ধারলো অস্ত্র দিয়ে ৬ জনকে কুপিয়ে নগদ ৪০ হাজার টাকা ও মোবাইলসহ অন্যান্য মালামাল ছিনতাই করে নিয়ে যায়। ছিনতাইকালে জখম অটোচালক আব্দুল জলিলের অবস্থা আশঙ্কাজনক। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। আব্দুল জলিল (৪৫) ফকিরপাড়া গ্রামের হজরত আলীর ছেলে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার জানান, রোববার দিনগত সন্ধ্যারাতে দামুড়হুদা উপজেলার তালসারি ফকিরপাড়ার দু’জন যুবক নগদ ৪০ হাজার টাকাসহ বোয়ালমারী থেকে তাদের নিজ বাড়ী ফকিরপাড়ায় ফিরে যাচ্ছিল। এসময় উক্ত রাস্তার মাদ্রাসার কাছে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা দু’জন ছিনতাইকারী দেশীয় অস্ত্রসহ দু’যুবককে বহন করা অটো থামিয়ে অটোচালকসহ দুই’যুবককে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। এরপর ছিনতাইকারীরা পথচারী, অটো আরোহী ও অটো চালককে ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম করে পালিয়ে যায়। তিনি আরো জানান, ছিনতাইকারীরা কারো কাছে থেকে কোনো নগদ টাকা বা কোন কিছুই ছিনতাই করতে পারেনি। তবে তাদেরকে ইতিমধ্যে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
ভুক্তভোগি অটো চালক আব্দুল জলিল বলেন, ঘটনার সময় ৪/৫ জনের একদল ছিনতাইকারী এবং দেশীয় অস্ত্রধারী তাদের অটো থামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ৬ জনকে জখম করে গণছিনতাই করেছে। এরপর অটো আরোহীদের কাছে থেকে নগদ ৪০ হাজার টাকা ও প্রত্যেকের কাছে থাকা মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় পথচারীদের চিৎকারে এলাকাবাসি ছুটে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এলাকাবাসি আহতদেরকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয় এবং আহত জলিলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসা জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। গতকাল রাতেই আব্দুল জলিলকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা ত্যাগ করেছেন পরিবারের সদস্যরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত

দামুড়হুদার বোয়ালমারিতে সড়কে সন্ধ্যারাতে গণছিনতাই নগদ টাকাসহ

আপডেট সময় : ০৫:১২:২১ অপরাহ্ণ, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮