বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া

সরোজগঞ্জ কালুপোল সড়কে মোটরসাইকেলের পিছনে ট্রাকের ধাক্কা

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৩৬:৪৬ পূর্বাহ্ণ, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮
  • ৭৪৫ বার পড়া হয়েছে

রাস্তায় ছিটকে পড়ে হাবিলের করুণ মৃত্যু
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার সরোজগঞ্জ-আন্দুলবাড়িয়া সড়কের কালুপোল নামকস্থানে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে হাবিল নামের একজনের করুণ মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় এ দূর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান হাবিল (২৫) তিতুহদ ইউনিয়নের তেঘরী গ্রামের জামাত আলীর ছেলে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ তেঘরী মাদ্রাসাপাড়ার মৃত জামাত আলির ছেলে হাবিবুর রহমান হাবিল প্রয়োজনীয় কাজে সরোজগঞ্জ বাজারে আসে। পরে কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ী ফেরার পথিমধ্যে কালুপোল নামক মোড়ে পৌছালে অপর দিক থেকে আসা একটি মালবাহী আলমসাধু আসতে দেখে মোটরসাইকেল নিয়ে দাড়িয়ে পড়ে হাবিলরা। এসময় পিছন দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হাবিলদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দিলে হাবিল মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় হাবিলের লাশ তার পরিবারের সদস্যরা বাড়ীতে নিয়ে আসে। গতকালই বাদ আছর জানাজার নামাজ শেষে তেঘরী গ্রামে হাবিলের দাফনকার্য সম্পন্ন হয়।
এবিষয়ে তিতুদহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোলায়মান হোসেন জানান, আমি সাথে সাথে ঘটনাস্থলে পৌছেছি। হাবিলের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই উর্ধতন স্যারদের সাথে কথা বলে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে, হাবিলের অকাল মৃত্যুতে তার পরিবারসহ এলাকা নেমে এসেছে শোক। হাবিলের মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত

সরোজগঞ্জ কালুপোল সড়কে মোটরসাইকেলের পিছনে ট্রাকের ধাক্কা

আপডেট সময় : ১০:৩৬:৪৬ পূর্বাহ্ণ, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮