বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া

চুয়াডাঙ্গায় কুকুরের কামড়ে শিশুসহ আহত ৪

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৩২:৪৯ পূর্বাহ্ণ, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার বিভিন্নস্থানে কুকুরের কামড়ে শিশুসহ ৪ জন আহত হয়েছে। আহত সকলকেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ জোড়গাছা গ্রামের জফর আলীর ছেলে পাভেল (৮), দামুড়হুদা উপজেলার দর্শনা আজমপুর গ্রামের খলিলের ছেলে রোহান (৫), একই এলাকার মহিদুলের মেয়ে মাইশা (৮) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার নূরনগর কলনি পাড়ার রুহুল আমিনের স্ত্রী মঞ্জিরা (৪০)। জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলার নাগদাহ জোড়গাছা গ্রামের জফর আলীর ছেলে পাভেল গাছের ফুল পাড়তে গেলে গাছের গোড়ায় থাকা একটি কুকুর তার বাম পায়ে কামড় দেয়। এদিকে, সকাল ১১টায় দামুড়হুদা উপজেলারদর্শনা আজমপুর গ্রামের খলিলের ছেলে রোহান রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় একটি কুকুর ছুটে এসে তার পায়ে কামড় দেয়। গতকাল সকাল ১১টায় একই এলাকার মহিদুলের মেয়ে মাইশা রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় একটি কুকুর তাকে তাড়া করে এবং তার জামা কামড়ে ধরে। মাইশা কুকুরটিকে সরানোর চেষ্টা করলে কুকুরটি তার বাম হাতে কামড়ে দেয়। অপরদিকে, গতকাল বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার নূরনগর কলনি পাড়ার রুহুল আমিনের স্ত্রী মঞ্জিরা নূরনগর মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় একটি কুকুর তার বাম পায়ে কামড় দেয়। কুকুরের কামড়ে আহত সকলেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জলাতঙ্ক নিয়ন্ত্রণ কেন্দ্র কর্তৃক প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী ফিরেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত

চুয়াডাঙ্গায় কুকুরের কামড়ে শিশুসহ আহত ৪

আপডেট সময় : ১০:৩২:৪৯ পূর্বাহ্ণ, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮