বৃহস্পতিবার | ৫ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা Logo পলাশবাড়ীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচনী ক্যাম্পেইন Logo আজ ৪ ফেব্রুয়ারি লেখক ও শিক্ষক তৌফিক সুলতান স্যারের জন্মদিন। Logo খুবিতে ‘ভৈরবী’র নতুন নেতৃত্বে রাদ ও রাহুল Logo সুন্দরবন ও উপকূলীয় যৌথ গবেষণার লক্ষ্যে খুবি ও বেড্সের মধ্যে এমওইউ স্বাক্ষর Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী

ট্রাম্পের সাথে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর হোয়াইট হাউসে সিএনএনের সাংবাদিক নিষিদ্ধ

  • আপডেট সময় : ১১:২৭:১৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮
  • ৭৭৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

হোয়াইট হাউস বুধবার সিএনএনের এক সাংবাদিকের প্রেস পাস সাময়িকভাবে বাতিল করেছে। এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পের সাথে ওই সাংবাদিকের তর্কবিতর্কের পর তার পাস বাতিল করা হয়। ওই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের ‘জনগণের শত্রু’ হিসেবে অভিহিত করেন। খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের একদিন পর ওই সংবাদ সম্মেলনে সিএনএনের হোয়াইট হাউস প্রতিনিধি জিম আকোস্টা ট্রাম্পের বসতে বলার এবং মাইক্রোফোন ছেড়ে দেয়ার নির্দেশ পালনে অস্বীকৃতি জানানোর পর মার্কিন প্রেসিডেন্ট রেগে গিয়ে তাকে ‘অভদ্র ও ভয়ঙ্কর ব্যক্তি’ হিসেবে উল্লেখ করেন।
ট্রাম্পের সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টা পর হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স আকোস্টার নাম উল্লেখ করে বলেন, ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সাংবাদিকের প্রেস পাস বাতিল করা হয়েছে।’
সিএনএনের এ সাংবাদিক জোরপূর্বক মাইক্রোফোন ধরে রেখে যুক্তরাষ্ট্রের সীমান্তের দিকে আসা মধ্য আমেরিকান অভিবাসন প্রত্যাশীদের বিষয়ে বারবার প্রেসিডেন্টের মতামত জানতে চাইলে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
ট্রাম্প বলেন, ‘বিষয়টি নিয়ে অনেক কথা হয়েছে, আর না! এসময় হোয়াইট হাউসের এক ইন্টার্ন সিএনএনের ওই সাংবাদিকের কাছ থেকে মাইক্রোফোনটি নেয়ার চেষ্টা করে ব্যর্থ হন।
স্যান্ডার্স তার বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট স্বাধীন গণমাধ্যমে বিশ্বাস এবং তিনি নিজের ও তার প্রশাসনের ব্যাপারে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করেন এবং এ ধরনের প্রশ্নকে স্বাগত জানান।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত

ট্রাম্পের সাথে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর হোয়াইট হাউসে সিএনএনের সাংবাদিক নিষিদ্ধ

আপডেট সময় : ১১:২৭:১৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮