শুক্রবার | ২৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১ Logo বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হলেন খুবির অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত Logo কয়রার ঘুগরাকাটি বাজারে জুতা ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার, আহত Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন

ঝিনাইদহে মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

  • Nil Kontho
  • আপডেট সময় : ১২:১৯:৩০ পূর্বাহ্ণ, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮
  • ৭৪৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহ থেকে জেলা প্রতিনিধি জাহিদুর রহমান তারিকের তথ্য ও চিত্রঃ  ঝিনাইদহে মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদর থানা পুলিশের আয়োজনে সোমবার বিকেলে থানা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর থানার ওসি এমদাদুল হক শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পুলিশ সুপার হাসানুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মকবুল হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর থানার ওসি (অপারেশন) মহসীন হোসেন। সমাবেশে সদর উপজেলার বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিসহ কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান আলোচক পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ দেশের শত্রু। একটি জাতিকে ধ্বংস করে দেয়। এর সাথে জড়িত যেই থাকুক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। তিনি মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে সকলকে আরো বেশি সচেতন হওয়ার আহ্বান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১

ঝিনাইদহে মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

আপডেট সময় : ১২:১৯:৩০ পূর্বাহ্ণ, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮