শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ট্রাম্প-বিরোধী বিক্ষোভে ওবামার সমর্থন !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২৪:৫৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০১৭
  • ৮৩৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী নিষেধাজ্ঞা বিষয়ক নির্বাহী আদেশের বিরুদ্ধে দেশজুড়ে চলমান বিক্ষোভে সমর্থন প্রকাশ করেছেন সদ্যসাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার ১০ দিন পর সোমবার এক বিবৃতিতে ওবামা অভিবাসন বিষয়ে ট্রাম্পের নীতির বিরুদ্ধে তার এ অবস্থানের কথা জানান।

তার মুখপাত্র কেভিন লুইসের পাঠানো বিবৃতিটিতে বলা হয়, “পুরো দেশজুড়ে জনপদে জনপদে যে জনসম্পৃক্ততা (নিষেধাজ্ঞাবিরোধী আন্দোলন) চলছে তাতে প্রেসিডেন্ট ওবামা দারুণ উৎফুল্ল (সমর্থন যোগাচ্ছেন)। ”

এতে আরও বলা হয়, “নাগরিকরা সাংবিধানিক উপায়ে জড়ো ও সংগঠিত হয়ে তাদের জোরালো দাবি উত্থাপন করছেন তাদের নির্বাচিত কর্তাদের সামনে, এটাই আমরা প্রত্যাশা করি যখন আমেরিকান মূল্যবোধ ঝুঁকিতে পড়ে যায়। ”

গত ২৭ জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রে ৭টি মুসলিমপ্রধান দেশের অভিবাসীদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে নির্বাহী আদেশ জারি করার পর থেকেই আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। বিশেষত নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, বোস্টন, টেক্সাসের মতো শহরগুলোর পাশাপাশি দেশটির প্রধান প্রধান বিমানবন্দরগুলোর বাইরে চলছে ওই নির্বাহী আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ট্রাম্প-বিরোধী বিক্ষোভে ওবামার সমর্থন !

আপডেট সময় : ১২:২৪:৫৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০১৭