বুধবার | ২৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন Logo ঈদের আনন্দে শৈশবের পুনর্মিলন—বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল Logo চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসল্লিদের ঢল Logo চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত, শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া

বাংলাদেশের সংগ্রামী ইতিহাস জানানোর উদ্দেশ্যে ঝিনাইদহে বিজয় ফুল তৈরী প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Nil Kontho
  • আপডেট সময় : ১২:৩৩:৪৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮
  • ৭৪৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ নতুন প্রজন্মের মাঝে মহান মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরা এবং বাংলাদেশের সংগ্রামী ইতিহাস জানানোর উদ্দেশ্যে ঝিনাইদহে বিজয় ফুল তৈরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী শহরে কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে পৌর এলাকার ৪০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। আগামী ৩১ অক্টোবর উপজেলা পর্যায়ে চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এসময় সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুশতাক আহমেদ, সহকারী শিক্ষা অফিসার সুধাংশ শেখর বিশ্বাস, ফেরদৌস আরা, মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ আরিফ সরকার, সহকারী শিক্ষা অফিসার হোসনে আরা, কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাসহ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠিত হয় জাতীয় সংগীত, গল্প, কবিতা রচনা, আবৃতি, চিত্রাংকন ও একক অভিনয় প্রতিযোগিতা। পরে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সে সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মনে দেশপ্রেম উদ্বুদ্ধ করার জন্য বিজয় ফুল উৎসবের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনা উপলব্ধি ও সংগ্রামী ইতিহাস জানানোর উদ্দেশ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। কারণ আজকে যারা শিক্ষার্থী, তারা শিক্ষা, খেলাধুলাসহ সকল স্থানে আগামীতে বাংলাদেশে নেতৃত্ব দিবেন। তাই তাদেরকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো প্রয়োজন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত

বাংলাদেশের সংগ্রামী ইতিহাস জানানোর উদ্দেশ্যে ঝিনাইদহে বিজয় ফুল তৈরী প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৩৩:৪৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮