শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ওবামাকন্যা মালিয়ার বিক্ষোভে অংশগ্রহণ !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৮:৪৫ পূর্বাহ্ণ, সোমবার, ৩০ জানুয়ারি ২০১৭
  • ৮৩১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার বড় মেয়ে মালিয়া এবার ট্রাম্পবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন। গত এক সপ্তাহ আগেই প্রেসিডেন্টের ক্ষমতা ছেড়েছেন বারাক ওবামা। ক্ষমতা ছাড়ার পর তিনি যখন ক্যারিবিয়ান অঞ্চলে সময় কাটাচ্ছেন ঠিক সেই সময়েই তার বড় মেয়ে মালিয়া আমেরিকার জাতীয় ইস্যুতে ভূমিকা রাখতে মাঠে নেমে পড়লেন। খবর ইউএসএ টুডের।

১৮ বছর বয়সী মালিয়া যুক্তরাষ্ট্রের ডাকোটা রাজ্যে জ্বালানি পাইপলাইন নির্মাণ নিয়ে ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত নির্বাহী আদেশের প্রতিবাদে বিক্ষোভে অংশ নিলেন।

ইউএসএ টুডের খবরে বলা হয়, মালিয়া গত সপ্তাহে উটাহ রাজ্যের পার্ক সিটিতে অনুষ্ঠিত সুনড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেন। সেই সময় মালিয়া সেখানে বিক্ষোভে অংশ নেন। কিন্তু খবরটি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে রবিবার।

ওবামার বড় মেয়ে মালিয়া বাবার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে এবং ট্রাম্পের জারি করা আদেশের বিপক্ষে রাজপথে নামেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

ওবামাকন্যা মালিয়ার বিক্ষোভে অংশগ্রহণ !

আপডেট সময় : ১১:২৮:৪৫ পূর্বাহ্ণ, সোমবার, ৩০ জানুয়ারি ২০১৭