শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

৫ বছর যুদ্ধের পর আলেপ্পোতে ফের ফুটবল!

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৪:৫২ পূর্বাহ্ণ, সোমবার, ৩০ জানুয়ারি ২০১৭
  • ৮২০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত শহর আলেপ্পোয় ৫ বছর বাদে আবারও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার তাৎপর্যপূর্ণ ওই ম্যাচে স্থানীয় আল-ইত্তিহাদ দল তাদের প্রতিপক্ষ হুররিয়াকে ২-১ গোলে হারিয়ে দেয়।

বিবিসি জানায়, আলেপ্পো শহরের নিয়ন্ত্রণ দেশের সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে ভাগ হয়ে যাওয়ার পর ২০১১ সাল থেকে আর কোন পেশাদার ফুটবল ম্যাচ হতে পারেনি। কিন্তু গত মাসে ব্যাপক এক অভিযান চালানোর পর সরকার পুরো শহরের নিয়ন্ত্রণ নিজেদের হাতে ফিরে পেয়েছে।

খবরে আরও বলা হয়েছে, গত কয়েক বছর ধরে শহরের ওপর দিয়ে কী ধরনের ঝড়ঝাপ্টা গেছে তার ইঙ্গিত হিসেবে স্টেডিয়ামের স্ট্যান্ডে ছিল সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের এক বিরাট ব্যানার। দাঙ্গা-দমনকারী পুলিশ বাহিনীও পুরোপুরি প্রস্তুত হয়ে সাইডলাইনে দাঁড়িয়ে ছিল। তবে তাতে দর্শকদের উৎসাহে ভাঁটা পড়েনি, ড্রামের আওয়াজে আর নিজের দলের পতাকা নেড়ে তারা পুরো স্টেডিয়াম মাতিয়ে রেখেছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

৫ বছর যুদ্ধের পর আলেপ্পোতে ফের ফুটবল!

আপডেট সময় : ১১:২৪:৫২ পূর্বাহ্ণ, সোমবার, ৩০ জানুয়ারি ২০১৭