বৃহস্পতিবার | ৫ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব Logo বাঁকা ইউনিয়নে বিএনপির মহিলা সমাবেশে নেতাকর্মীদের সরব উপস্থিতি Logo জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ Logo খুবিতে প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা কর্মসূচি Logo চাঁদপুরে আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব। Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত বাড়িঘর ভাংচুর লুটপাট

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:৪৩:২২ অপরাহ্ণ, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮
  • ৭৬৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ সদর উপজেলা হিরাডাঙ্গা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অনন্ত ২০ জন আহত হয়েছেন। এ সময় ১৫/২০টি বাড়ি ও দোকানপাট ভাংচুর করা হয়। খবর পেয়ে পুলিশ পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের মধ্যে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ জন। এর মধ্যে হিরণ গ্রুপের ৩ জন ও রাজা গ্রুপের ১৩ জন ভর্তি হয়েছেন। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। শনিবার সকালে ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরন ও উপজেলা যুবলীগের আহবায়ক ইব্রাহীম খলিল রাজার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের লোকজন ঢাল, ভেলা ও দেশী তৈরী ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় গ্রামে আতংকের সৃষ্টি হয়। নারী ও শিশুরা জীবন বাঁচাতে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। সংঘর্ষে হাসপাতালে ভর্তি আহতরা হলেন, হীরাডাঙ্গা গ্রামের আবু তৈয়ব, আব্দুল মালেক বিশ্বাস, মোহন বিশ্বাস, আব্দুল আলীম, টিপু, হাফিজুর রহমান, মিজানুর রহমান, মকবুল, রুবেল, রেজাউল ইসলাম, রাজিব, রাশেদ আলী, হাসমত আলী, আখতার, মোতাহার হোসেন ও মিজান। এই সংঘর্ষ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে। ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরনের সমর্থক মিজানুর রহমান বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিপক্ষ রাজা গ্রুপের লোকজন আমাদের উপর অত্যাচার করে। আজও তারা দল বেধে হামলা করে তাদের ৩ জনকে জখম করে। অন্যদিকে, ঝিনাইদহ সদর উপজেলা যুবলীগের আহবায়ক ইব্রাহীম খলিল রাজার সমর্থক মোহন বিশ্বাস জানান, হিরন গ্রুপের লোকজন তাদের বাড়িঘরে ইটপাটকেল মারে। ছাগল গরু লুটপাট করে। গ্রামে শান্তিতে বসবাস করতে দেয় না। শনিবার তারা আকস্মিক ভাবে হামলা চালিয়ে তাদের ২৫/৩০টি বাড়ঘর ও দোকানপাট ভাংচুর ও লুটপাট করে। সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরন জানান, সামাজিক বিরোধ নিয়ে মারামারি হয়েছে বলে আমি শুনেছি। আমি এখন প্রতিমন্ত্রীর মন্ত্রীর অনুষ্ঠানে আছি। কিছু লোক আহত হয়েছে বলে এলাকা থেকে আমাকে জানিয়েছে। সদর উপজেলা যুবলীগের আহবায়ক ইব্রাহীম খলিল রাজা জানান, আমিও প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে আছি। এলাকায় মারামারি হয়েছে বলে শুনেছি। তার পক্ষের লেঅকজন আহত ও বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি ইমদাদুল হক শেখ জানান, হিরাডাঙ্গা গ্রামে আওয়ামীলীগের দুই গ্রুপে সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। কিছু বাড়িও ভাংচুর হয়েছে। আমরা নিরপেক্ষ ভাবে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবো। তবে এ ব্যাপারে এখনো কোন মামলা হয়নি। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত বাড়িঘর ভাংচুর লুটপাট

আপডেট সময় : ১১:৪৩:২২ অপরাহ্ণ, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮