শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জার্মানির প্রতি ই-পাসপোর্ট প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির !

  • আপডেট সময় : ০৮:২০:২৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ জুলাই ২০১৮
  • ৭৮৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জার্মানির প্রতি দু’দেশের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী ই-পাসপোর্ট প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
আজ বিকেলে বঙ্গভবনে জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত ড. থমাস হেনরিখ প্রিঞ্জ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। গত ১৯ জুলাই বাংলাদেশ ও জার্মানির মধ্যে ই-পাসপোর্ট বাস্তবায়নের লক্ষ্যে একটি সরকার-সরকার (গভর্মেন্ট টু গভর্মেন্ট) চুক্তি স্বাক্ষরিত হয়।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নার আবেদীন বাসসকে বলেন, রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, নির্ধারিত সময়সীমার মধ্যেই ই-পাসপোর্ট প্রকল্প বাস্তবায়িত হবে।
বাংলাদেশ ১৯৭২ সালে জার্মানি বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়ার পর থেকে দু’দেশের মধ্যে চলমান সুসম্পর্কের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, তখন থেকে দু’দেশের মধ্যে সম্পর্ক দিন দিন জোরদার হচ্ছে।
রাষ্ট্রপতি বলেন, ‘জার্মানি বাংলাদেশের অন্যতম ঘনিষ্ট উন্নয়ন সহযোগী। এছাড়া দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক খুবই চমৎকার।’
রাষ্ট্রপতি বাংলাদেশে দায়িত্ব পালনের মেয়াদে বিদায়ী জার্মান রাষ্ট্রদূতের সামগ্রিক কর্মকান্ডের প্রশংসা করেন।
বাংলাদেশের সার্বিক পরিবেশের প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, ‘বহু জার্মান বিনিয়োগকারী ইতোমধ্যে বাংলাদেশে বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগ করেছে। অনেকেই এখানে তাদের বিনিয়োগ বাড়াতে আগ্রহী।’ রাষ্ট্রদূত দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক দৃঢ়মূল উল্লেখ করে বলেন, এটি সুশীল সমাজ পর্যায়েও সম্প্রসারিত হয়েছে।
বঙ্গভবনের সঙ্গে সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

জার্মানির প্রতি ই-পাসপোর্ট প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির !

আপডেট সময় : ০৮:২০:২৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ জুলাই ২০১৮