শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ট্রাম্প আসতেই ফিলিস্তিন দখলের তোড়জোড় ইসরাইলের !

  • amzad khan
  • আপডেট সময় : ০৮:১৭:৩৩ অপরাহ্ণ, বুধবার, ২৫ জানুয়ারি ২০১৭
  • ৮২২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিতে না নিতেই গোটা ফিলিস্তিন দখলের তোড়জোড় শুরু করেছে ইসরাইল। মঙ্গলবার দখলকৃত পশ্চিমতীরে নতুন করে ২ হাজার ৫০০ বসতি স্থাপনের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরাইল। ট্রাম্প দায়িত্ব নেয়ার পর ইসরাইল বড় পরিসরে এই বসতি স্থাপনের ঘোষণা দিল। খবর আলজাজিরা’র।

এর আগে রবিবার দখলকৃত পূর্ব জেরুজালেমে ৫৬৬টি বসতির নির্মাণকাজ শুরুর অনুমোদন দেয় ইসরাইলি কর্তৃপক্ষ।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী আভিগদোর লিবারম্যান মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ‘বসতি চাহিদা মেটাতে আমি এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অনুমোদন দিয়েছি। ‘ তার ওই ঘোষণার পর টুইটে নেতানিয়াহু বলেন, ‘আমরা বসতি স্থাপন করবো এবং বসতিস্থাপন অব্যাহত রাখবো। ‘

জেরুজালেমের ডেপুটি মেয়র মায়ের তুর্গম্যান বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্বগ্রহণ খেলার নিয়ম পরিবর্তন করে দিয়েছে। বারাক ওবামার আমলের মতো এখন আর আমাদের হাত বাঁধা নেই। অবশেষে আমরা বসতি স্থাপন করতে পারছি। ‘

প্রসঙ্গত, সদ্যবিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বসতি স্থাপনের মাধ্যমে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের সমালোচক ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

ট্রাম্প আসতেই ফিলিস্তিন দখলের তোড়জোড় ইসরাইলের !

আপডেট সময় : ০৮:১৭:৩৩ অপরাহ্ণ, বুধবার, ২৫ জানুয়ারি ২০১৭