শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

সোমালিয়া সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ।

  • আপডেট সময় : ১২:২৫:২৮ অপরাহ্ণ, বুধবার, ২৫ জানুয়ারি ২০১৭
  • ৮২৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: ২০১৬ সালে বিশ্বের ১৭৬টি দেশ ও  অঞ্চলের মধ্যে ‘দুর্নীতির  ধারণা সূচকে’ (সিপিআই) ১০ স্কোর নিয়ে সোমালিয়া সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ।

আর ৯০ স্কোর নিয়ে ডেনমার্ক ও নিউজিল্যান্ড সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বিবেচিত হয়েছে।

বার্লিনভিত্তিক  দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)  ‘দুর্নীতির  ধারণা সূচকে’ (সিপিআই) ১০০ স্কোরের মধ্যে নম্বর দিয়ে থাকে। আজ বিশ্বব্যাপী একযোগে ওই সূচক প্রকাশ করে সংস্থাটি।

বুধবার সকালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. ইফেখারুজ্জামান এ তথ্য উপস্থাপন করেন।

২০১৬ সালে ‘দুর্নীতির  ধারণা সূচকে’ (সিপিআই) ২৬ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ঊর্ধ্বক্রম অনুযায়ী (ভাল থেকে খারাপ) ১৪৫তম।  আর উল্টোভাবে হিসাব করলে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশ  ১৫তম, যেখানে গতবছর ছিল ১৩তম।

প্রসঙ্গত, ২০১৫ সালে বিশ্বের ১৬৮টি দেশ ও  অঞ্চলের মধ্যে সিপিআই সূচকে ২৫ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ঊর্ধ্বক্রম অনুযায়ী (ভাল থেকে খারাপ) ১৩৯ নম্বরে ছিল।

গত বছর সূচকে ৯১ স্কোর নিয়ে সবচেয়ে কম দুর্নীতির দেশ ছিল ডেনমার্ক। আর টিআইয়ের বিবেচনায় সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া ও উত্তর কোরিয়া ছিল, যাদের স্কোর ছিল ৮।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংস্থাটির ট্রাস্টি বোর্ডের সদস্য আলী ইমাম মজুমদার, উপনির্বাহী পরিচালক অধ্যাপক ড. সুমাইয়া খায়ের, রিসার্চ অ্যান্ড পলিসি পরিচালক মো. রফিকুল হাসান প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

সোমালিয়া সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ।

আপডেট সময় : ১২:২৫:২৮ অপরাহ্ণ, বুধবার, ২৫ জানুয়ারি ২০১৭