শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

আমেরিকাকে পাল্টা হুমকি চীনের !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০৩:০৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০১৭
  • ৮২৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিদেশি চাপ সত্ত্বেও দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া অব্যাহত রাখবে চীন। সম্প্রতি এমনটাই দাবি করা হয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদপত্র পিপল’স ডেলিতে।

সরকারি এই মুখপত্রতে প্রকাশিত সম্পাদকীয়তে বিতর্কিত দক্ষিণ চীন সাগরে দ্বীপ নির্মাণ ও সামরিক তৎপরতার বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সাম্প্রতিক বক্তব্যে একদিকে যেমন সমালোচনা করা হয়েছে, অন্যদিকে, কোনও ধরণের উস্কানি থেকেও বেজিং সরে আসবে না বলেও হুঁশিয়ারি চীনের।

সম্প্রতি মার্কিন সিনেটে শুনানিতে ওবামা প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী প্রার্থী টিলারসন বলেছিলেন, বিতর্কিত দক্ষিণ চীন সাগরে বেজিং কৃত্রিম দ্বীপপুঞ্জ গড়ে তোলার কারণে সেখানে চীনের প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া উচিত। তিনি এও বলেছেন যে, এই ধরনের দ্বীপ নির্মাণ বন্ধ করা উচিত, কিন্তু কীভাবে আমেরিকা এই নীতি কার্যকর করবে তিনি তা ব্যাখ্যা করেন নি।

টিলারসনের মন্তব্য উল্লেখ করে চীনা পত্রিকাটির সম্পাদকীয়তে বলা হয়েছে, ‘এই উস্কানি, চাপ, কল্পনা ও অতিরঞ্জন চীনা সামরিক বাহিনীর স্বাভাবিক কাজকে ব্যাহত করবে না। ‘ পত্রিকাটি জানায়, ‘বাইরের দেশগুলোর অনধিকারচর্চা ও হস্তক্ষেপ শুধুমাত্র আঞ্চলিক দেশগুলো ও বিশ্ববাসীর অভিন্ন স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে। ‘ পত্রিকাটি জোর দিয়ে বলেছে, দক্ষিণ চীন সাগরের উপকূলে চিনা সামরিক মহড়া নিয়মিত ও অত্যন্ত স্বাভাবিক অনুশীলনে পরিণত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

আমেরিকাকে পাল্টা হুমকি চীনের !

আপডেট সময় : ১২:০৩:০৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০১৭