শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

জঙ্গি সম্পৃক্ততায় সৌদিতে ৬৯ পাকিস্তানী আটক !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৬:৫৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০১৭
  • ৮৩৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জেদ্দার আল নাসিম এলাকায় জঙ্গি তৎপরতায় জড়িত থাকার দায়ে এক নারীসহ ৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে।  গ্রেফতারকৃতরা সবাই পাকিস্তানী নাগরিক।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আইন শৃঙ্খলা বাহিনী আল নাসিম এলাকার একটি এপার্টমেন্টে অভিজান চালায়। অভিযানের সময় ফাতেমা রামাদান বেলুচি মুরাদ নামে এক পাকিস্তানী নারীকে গ্রেফতার করে।  পাকিস্তানী ঐ নারী তার সৌদি স্বামীর সাথে ওই এপার্টমেন্টে বসবাস করে আসছিলেন। ফাতেমাকে জিজ্ঞাসাবাদের পর সোমবার তার সাথে জড়িত আরো ৬৮ জন পাকিস্তানী নাগরিককে গ্রেফতার করা হয়।

গত বছর জুলাই মাসে জেদ্দার সোলাইমান ফাকিহ্ হসপিটালের সামনে আব্দুল্লাহ গুলজার খান নামে এক পাকিস্তানী নাগরিক আত্মঘাতী বোমা হামলা চালায়। এ ঘটনায় জড়িত থাকার দায়ে আইন শৃঙ্খলা বাহিনী ৪৯ পাকিস্তানী নাগরিককে গ্রেফতার করে। তারা এখনো কারাগারে রয়েছেন।

এছাড়া গত বছরের অক্টোবরে সোলায়মান আরবুদ্দিন এবং ফরমান নকশবন্দ খান নামে দুই পাকিস্তানী নাগরিক আল জওহারা স্টেডিয়ামে বিষ্ফোরক বহনের দায়ে আটক হয়। সম্প্রতি সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েব সাইটে ৫ টি গোয়েন্দা কারাগারে ৪০ টি দেশের অন্তত ৫০৮৫ জন সন্দেহভাজন জঙ্গি আটক আছে বলে তথ্য প্রকাশ করে।

সেখানে আরো বলা হয় বন্দীদের মধ্যে ৪২৫৪ জন সৌদি, ২৮২ জন ইয়েমেনী, ২১৮ জন সিরিয়, ৩ জন আমেরিকান এবং ফ্রান্স, কানাডা ও বেলজিয়ামের একজন করে নাগরিক রয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

জঙ্গি সম্পৃক্ততায় সৌদিতে ৬৯ পাকিস্তানী আটক !

আপডেট সময় : ১১:৫৬:৫৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০১৭