শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

লাল গ্রহে হানা দিতে উড়বে ইনসাইট !

  • আপডেট সময় : ০১:১০:৪৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ মে ২০১৮
  • ৮০৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সব প্রস্তুতি সারা। শনিবার স্থানীয় সময় সকাল ৫.০৫ মিনিটে ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ এয়ার ফোর্স বেস থেকে অ্যাটলাস ফাইভ মঙ্গলের উদ্দেশে যাত্রা করবে নাসার নবতম মঙ্গলযান। শনিবার বিকেল ৪.৩৫ মিনিটে দেখা যাবে এই উত্ক্ষেপণ।

সব ঠিক থাকলে চলতি বছরের ২৬ নভেম্বর মঙ্গলের মাটি ছোঁবে ইনসাইট নামে এই যান। তবে বাকি যানগুলির মতো মঙ্গলের মাটিতে বিচরণ করার জন্য তৈরি করা হয়নি একে। বরং, স্থির থেকে মঙ্গল গ্রহের আভ্যন্তরীণ গঠন পর্যবেক্ষণ করবে সে। মাপবে মঙ্গল পৃষ্ঠের ভূকম্পন।

ইনসাইটে রয়েছে মূলত তিনটি সেন্সর। এর মধ্যে রয়েছে একটি সিসমোগ্রাফ, বা ভূকম্পন পরিমাপ করার যন্ত্র। থাকবে একটি ভূস্তরের গঠন ও তাপমান পরিমাপের প্রোব। মঙ্গলের পৃষ্ঠ ভেদ করে ৫ মিটার ঢুকে যাবে এই প্রোব। এছাড়া রয়েছে মঙ্গলপৃষ্ঠে রেডিওতরঙ্গ পরিমাপের একটি যন্ত্র। যা  অক্ষকে কেন্দ্র করে গ্রহটির ঘূর্ণনের ত্রুটি পরিমাপ করবে।

২০১৬ সালে মঙ্গলের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল এই যানের। কিন্তু শেষ মুহূর্তে যানের সিসমোগ্রাফে ত্রুটি ধরা পড়ায় বাতিল হয় উত্ক্ষেপণ। দুই গ্রহের অবস্থানের প্রেক্ষিতে ২ বছর অন্তর মঙ্গলের উদ্দেশে যান পাঠানোর সুযোগ আসে। ফলে ২০১৬-য় উত্ক্ষেপণ করতে না পারায় ২০১৮ পর্যন্ত অপেক্ষা না করে উপায় ছিল না নাসার।

বিজ্ঞানীদের দাবি, মঙ্গলের অভ্যন্তরের গঠন জানতে সাহায্য করবে ইনসাইট। এর ফলে একদিকে যেমন পৃথিবীর গঠনের সঙ্গে তার ভূতাত্বিক গঠনের তুলনামূলক আলোচনা করা যাবে। তেমনই বোঝা যাবে কেন বাসযোগ্য হল না লাল গ্রহ।

সূত্র: জি নিউজ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

লাল গ্রহে হানা দিতে উড়বে ইনসাইট !

আপডেট সময় : ০১:১০:৪৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ মে ২০১৮