রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না : নাহিদ ইসলাম

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:০৪:১০ অপরাহ্ণ, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ৭৮৫ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না।তিনি বলেন, শেখ হাসিনার সীমাহীন জুলুম ও নির্যাতনে অতিষ্ঠ হয়ে মানুষ রাজপথে নেমে এসেছিল। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটেছে। এই দেশে এখন সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচির ১৩তম দিনে রোববার দুপুরে পিরোজপুর জেলায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

এর আগে সকাল ১১টায় এনসিপির নেতা-কর্মীরা পিরোজপুর সার্কিট হাউস থেকে পদযাত্রা বের করেন। পদযাত্রাটি জেলার শহরের শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে পথসভার মাধ্যমে শেষ।

নাহিদ ইসলাম বলেন, স্বৈরাচার হাসিনা সরকার জোর করে ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল। দেশের মানুষের প্রতি তারা অনেক নির্যাতন করেছে। গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, লুটপাট ও ভোটাধিকার হরণ-এমন কোনো অপকর্ম নাই, যা ফ্যাসিস্ট সরকার করে নাই। পরপর তিনবার দেশের মানুষ ভোট দিতে পারে নাই।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সংগঠক (উওরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না : নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৬:০৪:১০ অপরাহ্ণ, রবিবার, ১৩ জুলাই ২০২৫