শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

মেমরি কার্ড রিড না করলে যেভাবে ফাইল দেখবেন !

  • আপডেট সময় : ০১:০৭:০২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ মে ২০১৮
  • ৮৩১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

হাতে ফাইলপত্র নিয়ে ঘোরার দিন আর নেই। মেমরি কার্ডই আপনার যাবতীয় তথ্যের ভাণ্ডার। হাজার হাজার ওয়ার্ড ফাইল, ছবি অনায়াসে জায়গা করে নিচ্ছে এসডি কার্ডে। কিন্তু, সেই এসডি কার্ড যদি বিগড়ে যায়, যদি রিড করা না যায়? কী করবেন? আসুন দেখে নিই কিছু উপায়-

আপনার কার্ডের ধরন আগে জানুন:
সর্বপ্রথম আপনাকে কার্ডের ধরন জানার চেষ্টা করতে হবে। মানে, ব্যবহৃত মেমরি কার্ডটি সামান্য SD কার্ড নাকি উচ্চ ক্ষমতার SD কার্ড, সেটা জেনে নেওয়াটা খুব জরুরি। তার কারণ, কার্ড অনুযায়ী মেমরির জন্য জায়গা বরাদ্দ থাকে।

ডিভাইস প্রস্তুতকারকের সাইটে যান:
যদি আপনার ডেটা SDHC কার্ডে থাকে, তা হলে, সেটা রিড করাতে SDHC ডিভাইস জরুরি। কিছু ডিভাইসের সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারবেন। এর পর আপগ্রেড করে নিলে, কার্ড রিড করতে পারবেন। সে কারণে, ডিভাইস প্রস্তুতকারকের ওয়বেসাইটে গিয়ে ঢুঁ মারুন।

SD কার্ড স্ক্যান করুন:
অনেক সময় কার্ড স্ক্যান করলেই সমস্যা মিটে যায়। এতে করাপ্ট ফাইল ঠিক নাও হতে পারে, কিন্তু তা-ও চেষ্টা করে দেখতে পারেন। এরপর, মাই কম্পিউটার থেকে উইন্ডোজ এক্সপ্লোরারে কার্ডটিকে খুঁজে নিয়ে, তাতে রাইট ক্লিক করুন। পপআপ মেনু থেকে প্রপাটিজে যান। ওখানে নতুন একটি উইন্ডো দেখতে পাবেন, তার মধ্যে পাইচার্ট তৈরি হবে। এরপর টুল ট্যাব সিলেক্ট করে ফের এরর চেকিং বাটনে ক্লিক করুন।

এর পরেও যদি অ্যাক্সেস না করা যায়:
সম্ভব হলে ডিরেক্টরি ফাইলের একটা তালিকা বানিয়ে নিন। ড্রাইভ লেটারে রাইট ক্লিক করে, প্রপার্টিজে সিলেক্ট করুন। পাই চার্টে গিয়ে ডিভাইসের ইউজড স্পেস দেখতে পাবেন। যদি দেখুন স্পেস পুরো খালি, তার মানে ফাইল ডিলিট হয়ে গেছে বা মুছে গেছে। এখান থেকে ফাইল রিকভারি করতে গেলে, আনডিলিট ফাংশনের সাহায্য নিতে পারেন।

যদি ফাইল না বাঁচাতে পারেন:
যদি দেখেন কার্ড এবার ঠিকঠাক রিড হচ্ছে, কিন্তু, ফাইল সেভ করতে পারেননি, তার মানে কার্ডের কোথাও রাইট প্রোটেকশন থাকতে পারে। সেক্ষেত্রে কাডের লক আগে খুলতে হবে। এর পর আনলক কার্ড সেভ করুন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

মেমরি কার্ড রিড না করলে যেভাবে ফাইল দেখবেন !

আপডেট সময় : ০১:০৭:০২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ মে ২০১৮