শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রশংসিত হিলারি !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২২:৩২ অপরাহ্ণ, রবিবার, ২২ জানুয়ারি ২০১৭
  • ৮৩৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটন। তবে তার এই উপস্থিতিকে ভালো নজরে নেননি ডেমোক্রেটিক দলের নেতারা। ব্যক্তিগতভাবে নিন্দা জানিয়ে তারা জানান, হিলারি ক্লিনটন ট্রাম্পের এই শপথ অনুষ্ঠান এড়িয়ে যেতে পারতেন। ডেমোক্রেটিক দলের অন্য ৬০ নেতা যেমনটা করেছেন। তবুও হিলারি ক্লিনটন শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিপুল সমর্থকের প্রশংসা কুড়িয়েছেন।

৪৫তম মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে রিপাবলিকান দলের সাবেক প্রতিদ্বন্দ্বী হিসেবে যোগ দেন তিনি। হাসির রেখা মুখে নিয়েই মঞ্চে ওঠেন তিনি। তার পরনে ছিল রাল্ফ লরেনের ডিজাইন করা সাদা ধবধবে কোট ও প্যান্ট। মঞ্চে উঠেই সমর্থক ও বিরোধী সমর্থকদের প্রতি অভিবাদন জানান হিলারি। মঞ্চে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের পাশেই দাঁড়ান তিনি। সেই সঙ্গে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে উষ্ণ অভিবাদনও জানান হিলারি।

শুক্রবার সকালে এক টুইট বার্তায় হিলারি বলেছেন, ‘ডেমোক্রেটিক দলের প্রতি সম্মান ও দলের স্থায়ী মূল্যবোধের কারণে আমি সেখানে উপস্থিত হব। আমার দেশ ও তার মূল্যবোধের প্রতি বিশ্বাস কখনো হারাব না। ’

তবে এই শপথ অনুষ্ঠানের মঞ্চে করমর্দন করেননি ট্রাম্প এবং হিলারি। তবে পরে ক্যাপিটল হিলে মধ্যাহ্নভোজে অংশ নেন হিলারি। সেখানে নতুন প্রেসিডেন্ট বলেন, আমি খুব সম্মানিত যে সাবেক ফার্স্ট দম্পতি এখানে উপস্থিত হয়েছেন। সবাইকে উঠে দাঁড়িয়ে তাদের জন্য প্রশংসা প্রকাশের আহ্বান জানান ট্রাম্প।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রশংসিত হিলারি !

আপডেট সময় : ১২:২২:৩২ অপরাহ্ণ, রবিবার, ২২ জানুয়ারি ২০১৭