শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:২০:৩৫ অপরাহ্ণ, বুধবার, ৭ মার্চ ২০১৮
  • ৮২৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এবং সাতজন শহীদ বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার নামসংবলিত আবক্ষ প্রতিকৃতি স্থাপন করা হয়েছে।

বুধবার ঐতিহাসিক ৭ মার্চে ব্যাংকের প্রধান কার্যালয়ের লিফট লবিতে এ ম্যুরাল ও প্রতিকৃতির স্থাপনা উদ্বোধন করে ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আতাউর রহমান প্রধান।

চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আমাদের মনের মধ্যে শক্তি জুগিয়েছে। একই সঙ্গে কীভাবে স্বাধীনতা আন্দোলন চালাতে হবে তার নির্দেশনা ছিল। তারই প্রেক্ষিতে একসঙ্গে সেই ২৫ মার্চের কালরাতে পাকিস্তানিরা যখন আমাদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল সেটা ওভারকাম করে আমরা কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জন করেছি। উনার (বঙ্গবন্ধু) ৭ মার্চের ভাষণ ছিল অন্যতম মাইলস্টোন। এই ভাষণ এখনো আমাদের উজ্জীবিত।

এমডি আতাউর রহমান প্রধান বলেন, বঙ্গবন্ধুর অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিকল্পনার বাস্তবায়নে আমরা কাজ করছি। এ ম্যুরাল আমাদের প্রত্যাশিত ছিল, দেরিতে হলেও তা বাস্তবায়িত হলো।

তিনি আরও বলেন, ১৯৭২ সালে বঙ্গবন্ধু যে লোগো দিয়ে এই ব্যাংকটিকে জাতীয়করণ করেছিলেন সেই লোগোতেই আমরা ফিরে গিয়েছি। কাজেই স্বাধীনতার সপক্ষের যত কিছু ভালো আছে সবকিছুই আমরা করতে চাই এবং এগুলোকেই ধরেই আমরা অগ্রগতি সাধন করতে চাই।

এ সময় ডিএমডি হাসনে আলম, মোরশেদ আলম খন্দকার, মো. কামরুজ্জামান চৌধুরী, জিএম, ডিজিএমসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

আপডেট সময় : ০৯:২০:৩৫ অপরাহ্ণ, বুধবার, ৭ মার্চ ২০১৮