মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন শুরু হচ্ছে আজ !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫২:১৭ পূর্বাহ্ণ, রবিবার, ২২ জানুয়ারি ২০১৭
  • ৮২৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন আজ রবিবার বিকাল ৪টায় শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৩ জানুয়ারি এ অধিবেশন আহ্বান করেন। এটি হবে দশম জাতীয় সংসদের ২০১৭ সালের প্রথম তথা শীতকালীন অধিবেশন।

বছরের প্রথম অধিবেশন হিসাবে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধিবেশনের শুরুর  আগে সংসদে ভাষণ দিবেন। এরপর এ ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে। ফলে সংসদের এ অধিবেশন দীর্ঘ হবে।

তবে আজ বিকেল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় এ অধিবেশনের কার্যসূচি ও মেয়াদ নির্ধারণ করা হবে।

এ অধিবেশনে ভাষণের ওপর আলোচনা ছাড়াও বেশ কয়েকটি বিল পাশসহ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। তবে আজ অধিবেশনের শুরুর দিন বর্তমান সংসদের গাইবান্ধা ১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের মৃত্যুতে শোকপ্রস্তাব পাস এবং আলোচনা অনুষ্ঠিত হবে। মরহুম লিটন গত ৩১ ডিসেম্বর নিজ নির্বাচনী এলাকার বাসভবনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।

এদিকে দশম জাতীয় সংসদের ১৩তম অধিবেশন গত ৪ ডিসেম্বর শুরু হয়ে গত ৮ ডিসেম্বর শেষ হয়। মোট ৫টি কার্যদিবসের ওই অধিবেশনে ৯টি সরকারি বিলের মধ্যে ৫টি বিল পাস হয়। আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ১৩৯টি নোটিশ পাওয়া যায়। নোটিশগুলো থেকে ৬টি গৃহীত নোটিশের মধ্যে ১টি আলোচিত হয়। এছাড়া ৭১(ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ছিল ৩০টি।

এছাড়া ১৩তম অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য সর্বমোট ৯৪টি প্রশ্ন পাওয়া যায়। তার মধ্যে তিনি ১৮টি প্রশ্নের উত্তর দেন। মন্ত্রীদের জন্য আনা ১ হাজার ৫২৭টি প্রশ্নের মধ্যে ৬৯২টি প্রশ্নের জবাব দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন শুরু হচ্ছে আজ !

আপডেট সময় : ১১:৫২:১৭ পূর্বাহ্ণ, রবিবার, ২২ জানুয়ারি ২০১৭