শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

লামায় সিমেন্টের ট্রাক উল্টে গুরুতর আহত ২

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৪:০৫:১৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০১৮
  • ৮৬০ বার পড়া হয়েছে

মোঃ ফরিদ উদ্দিন, লামা (বান্দরবান) প্রতিনিধি: লামায় সিমেন্টবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ২জন আহত হয়েছে। সোমবার (২৯ জানুয়ারী) সকাল ৭টায় লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পাহাড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে। আহত মো. হাসান (২৯) ট্রাক ড্রাইভার ও মো. মিরাজ (১৮) গাড়ির হেলপার।
দূর্ঘটনার খবর পেয়ে লামা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোজাম্মেল হক একটি টিম নিয়ে আহতদের উদ্ধার করে লামা হাসপাতালে নিয়ে আসে, পরে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়।
সরজমিনে গিয়ে জানা যায়, দূর্ঘটনায় কবলে পড়া ট্রাকটি (চট্টমেট্রো-ট ১১-৬৪০৯) আলীকদম সেনা জোনের উন্নয়ন কাজের সিমেন্ট নিয়ে আসছিল। পাহাড়ি ঢালু পথে পাশাপাশি আরেকটি ট্রাকের সাথে পাল্লা দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিরুপায় দেখে ড্রাইভার হাসান রাস্তার পাশের বড় গাছের সাথে গাড়িটি আটকে দিতে চাইলে ট্রাকটি উল্টে দুমড়ে মুছড়ে যায় এবং দুইজন আহত হয়। আহতদের বাড়ি পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার উত্তর হারবাং এলাকায়।
ট্রাক দূর্ঘটনার বিষয়টি সত্যতা নিশ্চিত করে লামা থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

লামায় সিমেন্টের ট্রাক উল্টে গুরুতর আহত ২

আপডেট সময় : ০৪:০৫:১৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০১৮