শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শৈলকুপা থানার চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতার

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:০৩:০৩ অপরাহ্ণ, রবিবার, ১৪ জানুয়ারি ২০১৮
  • ৭৮৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজ প্রভাষক শাহীন আক্তার পলাশসহ ৪ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০/৩০ ধারায় রুজুকৃত মামলার অন্যতম আসামী রতন’কে গ্রেফতার করেছে পুলিশ। পরে একই মামলা সংশ্লিষ্টতায় ৭ ধারায় জিডিভুক্ত এনামুল নামে আরো একজনকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলা তদন্তকারী কর্মকর্তা আক্কাস আলী জানান, গত ২১ ডিসেম্বর শৈলকুপা জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজ প্রভাষক ও ক্লিনিক ব্যবসায়ী শাহীন আক্তার পলাশসহ ৪ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০/৩০ ধারায় মামলা দায়ের করে কাজীপাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা কন্যা শারমিন আক্তার তানিয়া। পলাতক আসামীদের মধ্যে র্পৌ এলাকার হাবিবপুর গ্রামের আব্দুল কাদেরের পুত্র এজাহার নামীয় রতনকে গতকাল দুপুরে শৈলকুপা হাসপাতাল এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে উক্ত মামলা সংশ্লিষ্ট ৭ ধারায় জিডিভুক্ত সারুটিয়া ইউনিয়নের বাখরবা গ্রামের আবু দাউদের পুত্র এনামুল কেও গ্রেফতার দেখায় পুলিশ। আসামী পরিবারের অভিযোগ রতন উচ্চ আদালত থেকে জামিনে রয়েছে। এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, আসামীদের কেউ উচ্চ আদালত থেকে জামিন পেলে তার যথাযথ কাগজপত্র সরকারি ডাকে থানায় আসার কথা, এখন পর্যন্ত এ ধরনের কোন কাগজপত্র শৈলকুপা থানায় আসেনি বলেই আইনী বৈধতায় আসামীদের গ্রেফতার করা হয়েছে।:

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

শৈলকুপা থানার চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতার

আপডেট সময় : ০৯:০৩:০৩ অপরাহ্ণ, রবিবার, ১৪ জানুয়ারি ২০১৮