শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজধানীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক !

  • আপডেট সময় : ০৩:৫৭:০৪ অপরাহ্ণ, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭
  • ৮৬১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর পুরান ঢাকার শ্যামপুর এলাকায় নয় বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেছে প্রতিবেশী যুবক। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ওই স্কুলছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাত্রীটির পরিবারের লোকজনের অভিযোগ, এলাকার তৃতীয় তলা একটি বাসার দ্বিতীয় তলায় থাকেন তারা। বিকেলে তাদের পাশের বাসার সুমন (৩৬) নামে এক যুবক শিশুটিকে ফুসলিয়ে তার বাসায় নিয়ে যায়। পরে সেখানে আটকে রেখে শিশুটিকে ধর্ষণ করে। এরপর শিশুটি বাসায় এসে স্বজনদের বিষয়টি জানালে তারা তাকে নিয়ে প্রথমে শ্যামপুর থানায় যান। সেখান থেকে শিশুটির শারীরিক পরীক্ষার জন্য রাতে তাকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। অভিযুক্ত সুমনকে গ্রেফতার করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

রাজধানীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক !

আপডেট সময় : ০৩:৫৭:০৪ অপরাহ্ণ, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭