শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

কালীগঞ্জে দু’বাড়িতে ডাকাতদের বোমা হামলা ভাংচুর ও লুটপাট !

  • আপডেট সময় : ১০:৩৪:২৭ পূর্বাহ্ণ, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭
  • ৭৯২ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ কালীগঞ্জ উপজেরার মনোহরপুর গ্রামে দু’টি বাড়িতে বোমা হামলা চালিয়ে ডাকাতি লুটপাট করেছে দুর্বৃত্তরা। এসময় তারা মুরাদ হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে মারাতœক জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে রাতেই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শুক্রবার রাত ১১টার দিকে একদল দুর্বৃত্ত মনোহরপুর গ্রামে প্রবেশ করে। এরপর তারা ওই এলাকার টিপু সুলতানের ছেলে টিটোন হোসেন ও আব্দুস সোবহানের ছেলে মামুন হোসেনের বাড়িতে হামলা চালায়। এসময় ডাকাতরা ৮ থেকে ১০ টি ককটেল বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।

বোমার শব্দে বাড়ির লোকজন ভয়ে পালিয়ে যায় । পরে ওই দুই বাড়িতে ডাকাতরা ভাঙচুর ও লুটপাট চালায় তারা। একই সাথে ওই গ্রামের আব্দুস ছালামের ছেলে মুরাদকে পিটিয়ে মারাতœক জখম করে। বাড়ির মালিক টিটোন হোসেন ও মামুন হোসেন জানান, দুর্বৃত্তরা তাদের দুই বাড়ি থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও স্বর্নের গহনা নিয়ে গেছে। এছাড়া ঘরের সব আসবাবপত্র ভেঙ্গে ফেলেছে। তাদের অভিযোগ রাজনৈতিক দলীয় প্রতি পক্ষের লোকজন এই হামলা চালিয়েছে। কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, মনোহরপুর গ্রামের সম্প্রতি একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। সংবাদ পেয়ে রাতেই পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশের দাবি সেখানে কোন বোমা নয়, পটকার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তিনি আরো জানান, এখনো কোন মামলা হয়নি। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে দু’বাড়িতে ডাকাতদের বোমা হামলা ভাংচুর ও লুটপাট !

আপডেট সময় : ১০:৩৪:২৭ পূর্বাহ্ণ, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭