শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কালীগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে : আহত-১০

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৪০:০৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭
  • ৮৬১ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ কালীগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১০ জন যাত্রী আহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ঈশ্বরবা জামতলা নামক স্থানে শাপলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৬ জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে শাপলা পরিবহনের ( গাজীপুর জ ০৪-০২০৮) একটি বাস দ্রুত গতিতে যাওয়ার সময় ঈশ্বরবা জামতলা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী একটি খাদে পড়ে যায়। এ সময় বাসের মধ্যে থাকা ১০ জন যাত্রী আহত হয়। আহত দের মধ্যে ৬ জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ অরুন কুমার দাস বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৬ জন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছেন, কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এনামূক (৫৮) কালীগঞ্জের ষাটবাড়ীয়া গ্রামের সাধনের ছেলে উজ্জ্বল (৩৫), একই গ্রামের মতি দাসের টিপুল দাস (৪৭), হেলাই গ্রামের মকবুল শেখের ছেলে এনামূল (৩৬), আবুল শেখের ছেলে আব্বাস (৪০) ও চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার জিগাতীপোতা গ্রামের মতলেবের ছেলে মমিন (৩৫)। কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শামসুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছি ৬ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এছাড়া সামান্য আহত বাকিরা ঘটনাস্থল থেকে চলে যায়। কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কালীগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে : আহত-১০

আপডেট সময় : ০২:৪০:০৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭