শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

লালপুরে অস্ত্রসহ বিক্রেতা আটক

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৭:৩৯:৪৮ অপরাহ্ণ, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭
  • ৮০৩ বার পড়া হয়েছে

মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোরের লালপুর উপজেলায় ৩টি পিস্তল ও একটি ম্যাগজিনসহ জিয়ারুল (২৫) নামে এক অস্ত্র বিক্রেতাকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।
সোমবার (২৭ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ডিবি পুলিশ।
এর আগে রোববার (২৬ নভেম্বর) দিনগত রাতে লালপুর উপজেলার নুরুল্লাপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক জিয়ারুল ওই গ্রামের জান বক্সের ছেলে।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাই জানান, অস্ত্র বেচা-কেনার খবর পেয়ে রাতে নুরুল্লাপুর গ্রামে অভিযান চালিয়ে জিয়ারুলকে আটক করা হয়। এসময় জিয়ারুল তার সঙ্গে জড়িত একই গ্রামের টুনি বেগম ও বুলবুলি বেগমের নাম বলেন। তার স্বীকারোক্তি অনুযায়ী টুনির বাড়িতে অভিযান চালানো হয়। তবে টের পেয়ে টুনি ও তার সঙ্গে থাকা বুলবুলি আগেই পালিয়ে যান। পরে টুনির শোবার ঘর থেকে তিনটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিন জব্দ করা হয়। টুনি ওই গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী বেলাল হোসেনের স্ত্রী এবং বুলবুলি সিংড়া উপজেলার নাসিয়ারকান্দি গ্রামের করিমের স্ত্রী।
তিনি আরো জানান, এ ঘটনায় লালপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

লালপুরে অস্ত্রসহ বিক্রেতা আটক

আপডেট সময় : ০৭:৩৯:৪৮ অপরাহ্ণ, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭