শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

লক্ষ্মীপুরে ডাচবাংলা এজেন্ট ব্যাংকের কর্মকর্তাকে কুপিয়ে আহত করেছে যুবলীগ নেতা

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৭:৩৩:৫৬ অপরাহ্ণ, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭
  • ৮১১ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরের রায়পুরে মোঃ ওসমান (২৬) নামের ডাচবাংলা ব্যাংকে এজেন্ট ব্যাংকিং শাখার কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে স্থানীয় ইউনিয়নের যুবলীগ নেতা। সোমবার বিকালে উপজেলার রাখালিয়া বাজারে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন আহত ওই কর্মকর্তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করেন। আহত ওসমান সদর উপজেলার মহাদেবপুর গ্রামের আশরাফ আলী বাবুলের ছেলে।
অভিযুক্ত যুবলীগ নেতা সদর উপজেলার দালালবাজার ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ বাদশা। হাসপাতালে চিকিৎসাধীন আহত এজেন্ট ব্যাংকিং কর্মকর্তা ওসমান জানান, রোববার দুপুরে তার সাথে দালালবাজার ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ বাদশার একটি সীম কেনা নিয়ে বিতর্ক হয়। এক পর্যায়ে ওই নেতা তার লোকজন নীয়ে চলে যান। সোমবার বিকালে ওই নেতা তার দলবল নিয়ে ব্যাংকের এজেন্ট শাখায় এসে হঠাৎ তার উপর অতর্কিত হামলা চালায়। এতে তার মাথা, হাত, পাসহ শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম হয়। এসময় ব্যাংকিংকয়ের আসবাবপত্র ভাংচুর করে প্রায় ২০ লাখ টাকার ক্ষতিসাধন করে দ্রুত চলে যায়।
এবিষয়ে জানাতে চাইলে, যুবলীগ নেতা বাদশা তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে।
রায়পুর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া জানান, ঘটনাটি বিস্তারিত জেনে তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে ডাচবাংলা এজেন্ট ব্যাংকের কর্মকর্তাকে কুপিয়ে আহত করেছে যুবলীগ নেতা

আপডেট সময় : ০৭:৩৩:৫৬ অপরাহ্ণ, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭