শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

ঝিনাইদহে নদীর ১৩ টি বাঁধ অপসারণ, জাল জব্দ

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৭:২৮:০৪ অপরাহ্ণ, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭
  • ৭৯৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের নবগঙ্গা নদীতে অবৈধভাবে দেওয়া ১৩টি বাঁধ অপসারণ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় কারেন্ট ও পোনা ধরার জাল জব্দ করা হয়। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। জানায়, নবগঙ্গা, ফটকি, ঝাপই নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ ধরা ও পানি প্রবাহে বাধা সৃষ্টি করা হচ্ছিল। এমন সংবাদ পেয়ে সদর উপজেলা মৎস্য অফিসের সহযোগীতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম ঘোড়শাল, ফুরসন্দি, দোগাছী ইউনিয়নে অভিযান চালায়। এ সময় নদীর বেশ ৮টি বাঁধ অপসারণ করা হয় ও বিপুল সংখ্যক কারেন্ট জাল, তার জব্দ করা হয়। এর আগেও গত সপ্তাহে ৫ টি বাঁধ অপসারণ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম জানান, দীর্ঘদিন ধরে নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে নদীর প্রবাহে বাধা সৃষ্টি করে আসছিল। সেখানে অভিযান চালিয়ে বাঁধ অপসারণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা তিমির বরণ মন্ডল, ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে নদীর ১৩ টি বাঁধ অপসারণ, জাল জব্দ

আপডেট সময় : ০৭:২৮:০৪ অপরাহ্ণ, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭