শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

লক্ষ্মীপুরে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৬:৫৪:১৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭
  • ৭৮৯ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ  লক্ষ্মীপুরে নিখোঁজের ৪ দিন পর পেট-হাতের আঙ্গুল কাটা, মুখ থেতলানো ও দাঁড়ি পোড়ানো অবস্থায় নুরনবী বেপারী (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে সদর উপজেলার শাকচরের হাজিরহাট এলাকায় একটি পরিত্যক্ত পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন ও পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) ফজলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহত নুরনবী শকচর গ্রামের মৃত আবদুস সামাদ বেপারীর ছেলে। তিনি ৬ মেয়ে ও এক ছেলের জনক।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় হাজিরহাটের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন নুরনবী। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন সকালে নিখোঁজের ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি করে পরিবারের লোকজন। মঙ্গলবার সকালে স্থানীয়রা পরিত্যক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে পেট-হাতের আঙ্গুল কাটা, মুখ থেতলানো ও দাঁড়ি পোড়ানো অবস্থায় লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে নিহতের মেয়ে রৌশন আরা ও শিপন বেগম অভিযোগ করে বলেন, তাদের বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা দ্রুত হত্যাকারীদের সনাক্ত করে বিচারের দাবিতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।
নিহতের বড় ভাই আবু ছিদ্দিক বলেন, আমার ভাই খুব ভালো লোক ছিল। তার সাথে কারো দ্বন্ধ ছিল না। পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমি এ হত্যার বিচার দাবি করছি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, খবর পেয়ে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত চূড়ান্ত প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৬:৫৪:১৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭