শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

নান্দাইলে ৮ম শ্রেণীর ছাত্রীকে ১৮ বৎসর বয়স দিয়ে জন্ম সনদ প্রদান

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:০৮:২৫ অপরাহ্ণ, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭
  • ৮২৮ বার পড়া হয়েছে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের জন্ম ও মৃত্যু নিবন্ধকের কার্যালয় থেকে ৮ম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রী মোছাঃ আলপনা আক্তারকে ১৮ বৎসর বয়স দেখিয়ে বিবাহ অনুষ্ঠানের জন্য জন্ম সনদ প্রদানের এক গুরুতর অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে প্রকাশ রাজগাতী ইউনিয়নের বনাটি গ্রামের মোঃ আঞ্জু মিয়া ও মোছাঃ মমতা খাতুনের মেয়ে মোছাঃ আলপনা খাতুন কাশীনগর উচ্চ বিদ্যালয়ে ২০১৬সনে ৮ম শ্রেণীতের অধ্যয়নরত তাঁর শ্রেণী রোল ৯৪ এবং জন্ম তারিখ ৩০-১২-২০১৬ইং। রাজগাতী ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের উদ্দ্যোক্তা মোঃ বিল্লাল মিয়া মোটা অংকের টাকার বিনিময়ে উক্ত ছাত্রীকে ২০-০৩-১৯৯৯ইং তারিখ বসিয়ে একটি জন্ম সনদ তৈরী করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট স্বাক্ষরের জন্য উপস্থাপন করেন। একই উদ্দ্যোক্তা এই ছাত্রীর নামে ২৩-০৩-২০০৮ সনে জন্ম তারিখ ৩০-১২-২০০০ তারিখে আরও একটি জন্ম সনদ প্রদান করেছিলেন। রাজগাতী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রুকন উদ্দিন গোপন সূত্রে খবর পেয়ে জন্ম সনদটি আটকে দেন। এছাড়া উক্ত উদ্দ্যোক্তা বিল্লাল হোসেনের বিরুদ্ধে কাশীনগর গ্রামের মৃত তারা মিয়ার পুত্র মোঃ মুক্তার হোসেন, হিরন মিয়া, আজাহরুল ইসলাম ভূইয়া সহ ৬৮ জন ব্যক্তি তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে প্রশাসনের বিভিন্ন স্থানে লিখিত অভিযোগ দায়ের করেছেন। রাজগাতী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রুকন উদ্দিন ভূয়া জন্ম সনদটি আটক করে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করেছেন বলে জানান। উদ্দ্যোক্তা মোঃ বিল্লাল হোসেন জানান স্থানীয় প্রভাবশালী ব্যক্তির সুপারিশে তিনি এ কাজটি করেছেন। ভবিষ্যতে এধরনের ভূল আর করবেন না বলে এই প্রতিনিধিকে জানান। না বালিকা স্কুল ছাত্রীকে সাবালিকা দেখিয়ে ভূয়া জন্ম সনদ প্রদান করার ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় জনগণ উদ্দ্যোক্তা বিল্লাল হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার জন্য উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

নান্দাইলে ৮ম শ্রেণীর ছাত্রীকে ১৮ বৎসর বয়স দিয়ে জন্ম সনদ প্রদান

আপডেট সময় : ০৯:০৮:২৫ অপরাহ্ণ, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭