শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নাটোরে সড়ক দূর্ঘটনায় নিহত ২

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৭:৪৪:৫৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭
  • ৮৭১ বার পড়া হয়েছে
মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোর শহরের দিঘাপতিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে অপর আরোহী।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-সদর উপজেলার ইছলাবাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম ও ইদ্রিস আলীর ছেলে মিম হোসেন (১৫)। আহত মাসুদ হোসেন (১৫) একই গ্রামের বেলাল প্রামাণিকের ছেলে।
হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, দুপুরে মোটরসাইকেলে করে নাটোর শহর থেকে নিজ বাড়ি ইছলাবাড়ি গ্রামে ফিরছিলো তারা। পথে দিঘাপতিয়া এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জহুরুল নিহত এবং মিম ও মাসুদ গুরুতর আহত হয়।
খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মিমের মৃত্যু হয়। মাসুদের অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নাটোরে সড়ক দূর্ঘটনায় নিহত ২

আপডেট সময় : ০৭:৪৪:৫৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭