শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

বীরগঞ্জে কিশোরী অপহরণ মামলার আসামী গ্রেফতার

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৭:৩৮:১৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭
  • ৮১২ বার পড়া হয়েছে

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জে অপহরণ মামলার প্রধান আসামী মোঃ আফসারুল ইসলাম (৩৬) কে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অপহৃত কিশোরী (১৬)কে উদ্ধার করা হয়।
বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের পচিশ মাইল নামক এলাকায় সোমবার বিকেলে অভিযান চালিয়ে অপহরণকারীকে আটক করে। আটককৃত মোঃ আফসারুল ইসলাম বীরগঞ্জ পৌর শহরের জগদল হাটপুকুর এলাকার মোঃ সুরমত আলীর ছেলে।
মামলার তদন্তকারী অফিসার এসআই মোঃ নুরুল ইসলাম জানান, গত চলতি বছরের ১৮অক্টোবর বীরগঞ্জ পৌর শহরের ৭নং ওর্য়ার্ডের জনৈক খতিব উদ্দিনের বাড়ীর সামনে হতে প্রতিবেশীর কিশোরী কন্যাকে অপহরণ করে নিয়ে যায় মোঃ আফসারুল ইসলাম ও তার দুই সহযোগী। এ ব্যাপারে কিশোরীর পরিবার বাদী হয়ে বীরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। গোপন সংবাদের ভিত্তিত্বে এবং তথ্য প্রযু্িক্ত ব্যবহার করে সোমবার বিকেল সাড়ে ৫টায় সাতোর ইউনিয়নের পশ্চিশ মাইল নামক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট হতে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকালে ডাক্তারী পরীক্ষার জন্য কিশোরীকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে এবং বাকী আসামীদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ মোহছেউল গণি বিষয়টি নিশ্চিত করে জানান, মোঃ আফসারুল ইসলাম প্রকৃত জেলার বোচাগঞ্জ উপজেলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে সে এই এলাকায় বসবাস করে আসছে। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। আমরা তার মামলার বিষয়গুলি খতিয়ে দেখছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে কিশোরী অপহরণ মামলার আসামী গ্রেফতার

আপডেট সময় : ০৭:৩৮:১৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭