শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

সিংড়ায় দূর্বৃত্তদের ছেটানো বিষে ২০লক্ষ টাকার মাছ নিধন

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৭:০৬:২৭ অপরাহ্ণ, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭
  • ৮১৯ বার পড়া হয়েছে
ক্রাইম রিপোর্টারঃ নাটোরের সিংড়া উপজেলায় নাজমুল হুদা রিপন নামে এক মাছ চাষীর লিজ নেওয়া একটি পুকুরে বিষ ছিটিয়ে বিভিন্ন জাতের প্রায় ২০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।
শনিবার (১১ নভেম্বর) রাতের কোনো এক সময় উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ফটিকাহার গ্রামে এ ঘটনা ঘটে।
পুকুরের নৈশ প্রহরী লুৎফর রহমান জানান, রোববার (১২ নভেম্বর) ভোরে পুকুর পাড়ে তিনি কীটনাশকের একটি প্যাকেট দেখতে পান। এর কিছুক্ষণ পর থেকে পুকুরে মাছ মরে ভেসে উঠে। পরে তিনি পুকুরের মালিক নাজমুল হুদাকে ফোন করে বিষয়টি জানান।
ক্ষতিগ্রস্ত মাছ চাষী নাজমুল হুদা রিপন জানান, চলতি মৌসুমের বৈশাখ মাস থেকে সাত বছরের জন্য পুকুরটি স্থানীয় হাবিল-কাবিল উদ্দিনের কাছ থেকে তিনি লিজ নেন। এরপর তিনি ওই পুকুরে পাবদা, টেংরা, রুই, কাতলা, সিলভার কার্পসহ বিভিন্ন দেশীয় জাতের মাছ চাষ শুরু করেন। তার ক্ষতি করার জন্য রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এ বিষয়ে লিখিত বা মৌখিক কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

সিংড়ায় দূর্বৃত্তদের ছেটানো বিষে ২০লক্ষ টাকার মাছ নিধন

আপডেট সময় : ০৭:০৬:২৭ অপরাহ্ণ, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭