বৃহস্পতিবার | ২ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মনে হচ্ছে এবারই প্রথম ব্যালন ডি’অর জিতেছি : রোনালদো

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩৪:৪৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬
  • ৮৭৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক :

নামের পাশে চ্যাম্পিয়নস লিগ শিরোপা ও ইউরো শ্রেষ্ঠত্বের মুকুট; ব্যালন ডি’অর জিততে কি আর কিছু চাই? না প্রয়োজন হয়নি।

ক্লাব ও জাতীয় দলের হয়ে সর্বোচ্চ সাফল্য অর্জন করা ক্রিস্টিয়ানো রোনালদোর হাতেই উঠেছে ব্যালন ডি’অর পুরস্কার। পর্তুগিজ ফরোয়ার্ড চতুর্থবারের মতো বর্ষসেরা ফুটবলারের সম্মান পেয়েছেন। বিশ্বের ১৭৩ সাংবাদিকের ভোটে রোনালদো এ পুরস্কার জিতেছেন। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতেন রোনালদো। এরপর তার হাতে উঠে ইউরো ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট। এছাড়া লা লিগায় দ্বিতীয় হয়েছিল রিয়াল মাদ্রিদ।

লা লিগায় রোনালদো করেছিলেন ৩৫ গোল। অ্যাসিস্ট করেছিলেন ৫টি। এছাড়া ইউরোতে নিজে ৩টি ও ২টি অ্যাসিস্ট করে পর্তুগালকে ফাইনালে তুলতে বড় অবদান রাখেন সিআর সেভেন। সব মিলিয়ে গত মৌসুমে ৫০ গোল ও ১৮ অ্যাসিস্ট করেছিলেন ৩১ বছর বয়সি রোনালদো।

Ronaldo

ব্যালন ডি’অর জয়ের পর এল’একুপ টিভিকে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় রোনালদো বলেন,‘আমার জন্য এটা একটা বিশেষ সম্মান। চতুর্থবারের মত আমি এ পুরস্কার জিতেছি। তবুও মনে হচ্ছে এবারই প্রথম জিতেছি। আবারও স্বপ্ন সত্যি হল। চারবার ব্যালন ডি’অর পাবো তা কল্পনাও করিনি। আমি সত্যিই খুব গর্বিত এবং খুশি। আমি জাতীয় দল ও রিয়াল মাদ্রিদের সতীর্থদের ধন্যবাদ জানাচ্ছি। প্রতিটি খেলোয়াড়ের কাছে কৃতজ্ঞ তাদের অবদানের জন্য। আমি এ মুহুর্তটিকে উপভোগ করতে চাই কারণ এটা জয় করা সহজ নয়।’

চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ব্যালন ডি’অর জিতেছেন ৫টি। ৪টি জিতেছেন রোনালদো। দলগত লড়াইয়ের পর দুই সুপারস্টারের ব্যক্তিগত সাফল্যের লড়াইও বেশ জমে উঠেছে।

ট্যাগস :

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

মনে হচ্ছে এবারই প্রথম ব্যালন ডি’অর জিতেছি : রোনালদো

আপডেট সময় : ১২:৩৪:৪৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬