শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে শীর্ষ সন্ত্রাসী বাহিনী প্রধান লাদেন মাসুমের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৬:৩৪:২৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭
  • ৮২৩ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধি :  লক্ষ্মীপুরে শীর্ষ সন্ত্রাসী ও বাহিনী প্রধান মাসুম বিল্লাহ ওরপে লাদেন মাসুমের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। (আজ) বৃহস্পতিবার ভোর রাতে সদর উপজেলা বশিকপুর ইউনিয়নের বালাইশপুরের বটের পুকুর পাড় এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, রাত ৩টার দিকে স্থানীয় সন্ত্রাসী কালা মাসুদ, শাহাদাত ও লাদেন মাসুম বাহিনীর মধ্যে গোলাগুলিতে নিহত হয় বহিনী প্রধান সন্ত্রাসী মাসুম। এসময় ঘটনাস্থল থেকে ২টি এলজি, একটি দোনালা বন্দুক, একটি একনলা বন্দুক, ১১টি কার্তুজ ও ৩০টি হাইড্রোলিক বোমা উদ্ধার করা হয়। নিহত লাদেন মাসুম সদর উপজেলার লাহারকান্দি এলাকার মাওলানা হাফিজ উল্লাহ’র ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ বিভিন্ন থানায় ২৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তার হোসেন জানান, রাত ৩টার দিকে সদর উপজেলা বালাইশপুর এলাকায় গোলাগুলির শব্দ শুনে ওই এলাকায় যায় টহল পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে ওই এলাকার একটি সুপারি বাগান থেকে গুলিবিদ্ধ অবস্থায় সন্ত্রাসী লাদেন মাসুমের লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করা হয়। স্থানীয় সন্ত্রাসী কালা মাসুদ, শাহাদাত ও লাদেন মাসুম বাহিনীর মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে শীর্ষ সন্ত্রাসী বাহিনী প্রধান লাদেন মাসুমের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আপডেট সময় : ০৬:৩৪:২৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭