শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

ঝিনাইদহে র‌্যাবের জালে চট্টগ্রামে নৌবাহিনীর ঈঁশা খা ঘাটির মসজিদে বোমা হামলার আসামী

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৬:০৬:৫৪ অপরাহ্ণ, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭
  • ৮৮১ বার পড়া হয়েছে

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ  চট্টগ্রামে নৌবাহিনীর ঈঁশা খা ঘাটির মসিজদে বোমা হামলার চার্জশীট ভুক্ত আসামী বাবলুর রহমানকে ঝিনাইদহ শহর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। সোমবার সকালে শহরের আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাবলুর রহমান সাতক্ষীরার তালা উপজেলার বারইখালী গ্রামের আব্দুল গাফফার সর্দারের ছেলে। র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মনির আহমেদ প্রেস ব্রিফিং-এ জানান, ২০১৫ সালের ১৮ ডিসেম্বর চট্টগ্রামে নৌবাহিনীর ঈঁশা খাঁ ঘাটির দুটি মসজিদে বোমা হামলা চালায় জঙ্গিরা। এতে নৌবাহিনীর কর্মকর্তাসহ ২৪ জন মুসল্লী আহত হন। এ ঘটনায় নৌবাহিনীর এক সদস্য বাদি হয়ে ইপিজেড থানায় সন্ত্রাস বিরোধী ও বিস্ফোরক আইনে ৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত শেষে এ মাসের ১৫ তারিখে তদন্তকারী কর্মকর্তা উসমান গণি আদালতে চার্জশীট দাখিল করেন। এ মামলার আসামী মান্নান, রমজান ও গাফফার কারাগারে রয়েছে। পলাতক ছিল বাবলুর ও সাখাওয়াত। বাবুলর রহমান নব্য জেএমবি সরওয়ার তামিম গ্রুপের সদস্য বলে জানান র‌্যাব কর্মকর্তা মুনির আহমেদ। তিনি আরো জানান, মামলার আসামী জঙ্গিরা চট্টগ্রামের নৌ বাহিনীর শহীদ মোয়াজ্জেম নৌ ঘাঁটিতে ক্যান্টিন বয় হিসাবে কাজ করতো। প্রথমে শহিদ মোয়াজ্জেম নৌঘাটির মসজিদে হামলার পরিকল্পনা ছিল। পরে তারা পরিকল্পনা বাতিল করে ঈঁশা খা নৌঘাটির মসজিদে হামলা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত বাবলুর রহমান এসব কথা স্বীকার করেছে। সে ঝিনাইদহ এসে আত্মগোপনে ছিল। বাবলুর রহমান পালিয়ে উত্তরবঙ্গে যাওয়ার সময় আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে র‌্যাব তাকে গ্রেফতার করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে র‌্যাবের জালে চট্টগ্রামে নৌবাহিনীর ঈঁশা খা ঘাটির মসজিদে বোমা হামলার আসামী

আপডেট সময় : ০৬:০৬:৫৪ অপরাহ্ণ, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭