শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

জেনে নিন নিজেই নিজেকে বিয়ে করলেন যে নারী !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:১১:৩০ অপরাহ্ণ, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭
  • ৭৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

‘আমি বিশ্বাস করি, প্রতিটি মানুষের প্রথম ভালোবাসার মানুষ হওয়া উচিৎ সে নিজেই। একজন রাজপুত্র ছাড়াও পূর্ণাঙ্গ একটি রূপকথা সম্ভব।
‘ কথাগুলো বলছিলেন ইতালির ৪০ বছরের ফিটনেস ট্রেইনার লরা মেসি। যিনি সম্প্রতি সাড়ম্বরে নিজেকে নিজেই বিয়ে করেছেন।

তার বিয়ের অনুষ্ঠানে ছিল জমকালো সাজসজ্জা, উৎসব মুখর পরিবেশ। সাদা বিয়ের গাউন পরেছেন। তিন স্তরের কেক কেটেছেন। ৭০ জন অতিথি ছিলেন। কিন্তু বর কেউ ছিলনা।

বিশ্বের বিভিন্ন দেশে এখন নিজেকে বিয়ে করার বা ‘সোলোগামিতা’র প্রবণতা বাড়ছে। গত মা মাসে ইতালির নেপলস শহরে নেলো রুগিয়েরো নামে এক পুরুষ নিজেকে বিয়ে করেছেন।

লরা মেসি বলছেন, ১২টি প্রেমের সম্পর্ক ভেঙ্গে যাবার পর দুই বছর আগে তার ভেতরে সোলোগামিতার ধারণা গেঁড়ে বসে। সিদ্ধান্ত নেন, নিজেকেই তিনি বিয়ে করবেন। ‘আমি আমার স্বজন বন্ধুদের বললাম, ৪০ বছরের জন্মদিনও যদি মনের মানুষ না পাই, আমি নিজেকেই বিয়ে করবো। ‘
কোনোদিন যদি এমন পুরুষ পাই যার সাথে ভবিষ্যৎ গড়তে পারি, আমি খুশি হবো। তবে আমার সুখ কখনই তার ওপর নির্ভর করবে না। ‘

নিজেকে নিজেই বিয়ে করার প্রবণতা উত্তর আমেরিকাতেও ইদানীং বেশ দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রে ‘আই ম্যারিড মি (আমি আমাকে বিয়ে করেছি)’ নামে একটি ওয়েবসাইটে এ ধরণের বিয়ের সামগ্রী বিক্রি হচেছ।

কানাডায় ‘ম্যারি ইয়োরসেলফ ভ্যাংকুভার’ নামে একটি এজেন্সি এ ধরণের বিয়ে আয়োজনে গত একবছর ধরে কাজ করছে। তারা বলছে, একা মানুষের সংখ্যা বাড়তে থাকায় এ ধরণের ‘সোলো’ বিয়ের প্রবণতাও বাড়ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

জেনে নিন নিজেই নিজেকে বিয়ে করলেন যে নারী !

আপডেট সময় : ০১:১১:৩০ অপরাহ্ণ, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭