শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ওবামাকে চাকরির প্রস্তাব!

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:০০:২২ অপরাহ্ণ, বুধবার, ১১ জানুয়ারি ২০১৭
  • ৮৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এখনো তিনি মার্কিন প্রেসিডেন্ট। সবেমাত্র আজ (বাংলাদেশ সময় বুধবার সকাল) বিদায়ী ভাষণ দিলেন। নতুন প্রেসিডেন্টকে ক্ষমতা বুঝিয়ে দিতে আরও
কিছুদিন বাকি। এরইমধ্যে চাকরির প্রস্তাব আসা শুরু হয়েছে বারাক ওবামার কাছে। তবে পরোক্ষভাবে।   ওবামাকে কৌশলে চাকরির প্রস্তাব দিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় স্ট্রিমিং সার্ভিস স্পটিফাই।

তাদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট অব প্লেলিস্ট’ পদের জন্য তারা এমন একজনকে খুঁজছেন যার রয়েছে বিশ্বের অত্যন্ত মর্যাদাবান কোনো জাতিকে আট বছর পরিচালনার অভিজ্ঞতা। এছাড়া তাকে শান্তিতে নোবেল জয়ী হতে হবে। বলা বাহুল্য, এ দুটো গুণের একমাত্র অধিকারী ওবামা।

স্পটিফাইয়ের সিইও ড্যানিয়েল এক ট্যুইটে সোমবার এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিখ্যাত তারকাদের সঙ্গে পরিচিতি প্রার্থীর বাড়তি গুণ হিসেবে বিবেচিত হবে। আরও বলা হয়, প্রার্থীর জন্মদিনে যদি কেন্ড্রিক লামার গান পরিবেশন করে থাকেন এবং তিনি যদি সংবাদ সম্মেলনে তার শোনা গানের তালিকা নিয়ে আবেগঘন বক্তৃতা দিতে পারেন তাহলে তো কথাই নেই। সম্প্রতি ইনস্টাগ্রামে এক পোস্টে ওবামা বলেছিলেন, আমি স্পটিফাইতে চাকরির অপেক্ষায় আছি … কারণ তারা আমার গানের তালিকা পছন্দ করেছে। সূত্র: সিএনবিসি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

ওবামাকে চাকরির প্রস্তাব!

আপডেট সময় : ০৫:০০:২২ অপরাহ্ণ, বুধবার, ১১ জানুয়ারি ২০১৭