শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্যারিসে মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনে যোগ দেবেন কেরি !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:৫৬:৫৯ অপরাহ্ণ, বুধবার, ১১ জানুয়ারি ২০১৭
  • ৮৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আগামী রবিবার প্যারিসে মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনে যোগ দেবেন। এতে ইসরাইল আরও ক্ষুব্ধ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ সম্মেলনে ইসরাইল ও ফিলিস্তিনের কোনো নেতা অংশ নিচ্ছেন না। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আশঙ্কা এ সম্মেলন তার কূটনীতিক বিচ্ছিন্নতাকে আরও তীব্র করবে।

ফিলিস্তিনে ইসরাইলি বসতি স্থাপনের নিন্দা জানাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটাভুটির মাত্র কয়েক সপ্তাহ পর এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে দুই রাষ্ট্রভিত্তিক একটি শান্তিচুক্তি করার ব্যাপারে আন্তর্জাতিক সমর্থন আদায়ের ওপর গুরুত্ব দেয়া হবে।

উল্লেখ্য, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ওই ভোটে যুক্তরাষ্ট্র প্রস্তাবে ভেটো দেয়ার পরিবর্তে ভোটদানে বিরত থাকে। অবশ্য এর আগে এ ধরনের প্রস্তাবের ক্ষেত্রে ওয়াশিংটনকে বরাবরই ভেটো দিতে দেখা গেছে। গত মাসে কেরি তার এক গুরুত্বপূর্ণ ভাষণে দুই রাষ্ট্র সমাধান প্রস্তাবের ওপর বেশী গুরুত্বারোপ করেন।

এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, বাইরের কোনো শক্তি ইসরাইলকে বসতি স্থাপনের পদক্ষেপ থেকে দূরে রাখতে পারবে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

প্যারিসে মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনে যোগ দেবেন কেরি !

আপডেট সময় : ০৪:৫৬:৫৯ অপরাহ্ণ, বুধবার, ১১ জানুয়ারি ২০১৭