বৃহস্পতিবার | ৫ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব Logo বাঁকা ইউনিয়নে বিএনপির মহিলা সমাবেশে নেতাকর্মীদের সরব উপস্থিতি Logo জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ Logo খুবিতে প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা কর্মসূচি Logo চাঁদপুরে আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব। Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা

রোহিঙ্গাদের জন্য ইন্দোনেশিয়া থেকে এসেছে আরও ২০ টন ত্রাণ

  • Nil Kontho
  • আপডেট সময় : ১০:০৩:২০ অপরাহ্ণ, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৫৩ বার পড়া হয়েছে

বিপ্লব নাথ (চট্টগ্রাম) : মিয়ানমারে দমন-পীড়নের মধ্যে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য আরও দুটি উড়োজাহাজে প্রায় ২০ মেট্রিক টন ত্রাণ পাঠিয়েছে ইন্দোনেশিয়া। আজ সোমবার সকাল ১০টা এবং বেলা সোয়া ১১টায় উড়োজাহাজ দুটি ত্রাণ নিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ নিয়ে মোট আটটি চালানে রোহিঙ্গাদের জন্য প্রায় ৭৭ মেট্রিক টন ত্রাণ পাঠাল ইন্দোনেশিয়া।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান সোমবার সকালে বিমানবন্দরে বাংলাদেশের পক্ষে ত্রাণের চালান বুঝে নেন। তিনি বলেন, সকাল ১০টায় আসা চালানে লুঙ্গি, জেনারেটর, ফ্যামিলি কিটস এবং বিভিন্ন ধরনের খাবার পাঠানো হয়েছে। পরের চালানে এসেছে বিস্কুট, নারিকেল তেল ও লুঙ্গি। সোমবারের পাঠানো দুটি চালানসহ এখন পর্যন্ত পাঁচটি দেশ থেকে মোট আড়াই শ মেট্রিক টন ত্রাণ চট্টগ্রামে পৌঁছেছে।
এর মধ্যে ভারত দুটি বিমানে ১০৭ টন, ইন্দোনেশিয়া আটটি বিমানে ৭৭ টন, ইরান একটি বিমানে ৪০ টন, মরক্কো একটি বিমানে ১৪ টন এবং মালয়েশিয়া একটি বিমানে ১২ টন ত্রাণ পাঠিয়েছে। ১৪ অগাস্ট ইন্দোনেশিয়ার পাঠানো প্রথম দুটি চালানে ২০ টন ত্রাণের মধ্যে চাল, তাঁবু, কম্বল ও শুকনো খাবার ছিল। পরদিন ১৫ আগস্ট আসা দুটি চালানে ছিল কম্বল, চিনি, কাপড়, পানির ট্যাংক, ফ্যামিলি কিটস ও ১০ মেট্রিক টন চাল।
১৬ আগস্ট আরও দুটি চালানে চাল, কম্বল, তাঁবু, শুকনো খাবার, তৈরি খাবার মিলিয়ে আরও ২০ মেট্রিক টন ত্রাণ পাঠায় ইন্দোনেশিয়া।
রোহিঙ্গাদের জন্য ভারত থেকে মোট সাত হাজার টন ত্রাণ দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা। এ ছাড়া ইরান থেকে আরও ৫০ টন ত্রাণ নিয়ে একটি উড়োজাহাজ দু-তিন দিনের মধ্যে চট্টগ্রামে পৌঁছাবে বলে জানিয়েছেন দেশটির বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব

রোহিঙ্গাদের জন্য ইন্দোনেশিয়া থেকে এসেছে আরও ২০ টন ত্রাণ

আপডেট সময় : ১০:০৩:২০ অপরাহ্ণ, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭