শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

মীরসরাইয়ে এক সঙ্গে তিন কন্যা শিশুর জন্ম

  • Nil Kontho
  • আপডেট সময় : ১০:০০:১৩ অপরাহ্ণ, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৮৫ বার পড়া হয়েছে

বিপ্লব নাথ (চট্টগ্রাম) : চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলায় এক মা একসাথে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। রবিবার রাতে উপজেলার বেসরকারী মাতৃকা হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এ তিন কন্যা শিশুর জন্ম হয়েছে। এক সঙ্গে তিন সন্তান জন্ম দেওয়া ওই মায়ের নাম তাজনুর বেগম (২২)। বর্তমানে মা ও সদ্যজাত তিন শিশু সবাই সুস্থ রয়েছেন।
মাতৃকা হাসপাতাল সূত্রে জানা গেছে, রবিরার উপজেলার সাহেরখালী এলাকার জাফর আলীর সহধর্মিনী তাজনুর প্রসব ব্যথা নিয়ে তাদের হাসপাতালে ভর্তি হন। রাতে অস্ত্রপাচারের একসঙ্গে তিন কন্যা সন্তান জন্ম দেন তিনি।
চিকিৎসক টিমের প্রধান মাতৃকা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডাঃ মোঃ জামসেদ আলম বলেন, “জটিল নয়, অনেকটা স্বাভাবিক প্রক্রিয়ায় শিশুগুলো ভূমিষ্ঠ হয়। বর্তমানে প্রসূতি এবং তিন শিশু পুরোপুরি সুস্থ রয়েছে। তারা মায়ের বুকের দুধও খাচ্ছে।
অস্ত্রপাচারকারী টিমে প্রফেসর ডাঃ মোঃ জামসেদ আলমের সঙ্গে সংযোগী হিসেবে ছিলেন ডাঃ জোবেদা, ডাঃ রবিউল ইসলাম প্রমুখ। চলতি বছর তাজনুর বেগমই এ হাসপাতালটিতে ৩ সন্তানের জন্মদেন বলে জানান মাতৃকা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডাঃ মোঃ জামসেদ আলম।
এদিকে, একসঙ্গে তিন কন্যা সন্তান জন্ম নিয়েছে- এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে অনেকেই তাদের দেখতে হাসপাতালে ভিড় জমান। কেউ কেউ মিষ্টি ও ফুল নিয়ে প্রসূতির হাতে তুলে দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

মীরসরাইয়ে এক সঙ্গে তিন কন্যা শিশুর জন্ম

আপডেট সময় : ১০:০০:১৩ অপরাহ্ণ, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭