বৃহস্পতিবার | ৫ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব Logo বাঁকা ইউনিয়নে বিএনপির মহিলা সমাবেশে নেতাকর্মীদের সরব উপস্থিতি Logo জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ Logo খুবিতে প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা কর্মসূচি Logo চাঁদপুরে আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব। Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা

ত্রাণ ব্যবস্থাপনায় সুষ্ঠু নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনীকে সম্পৃক্ত করার আহ্বান: বিএনপি !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১০:৪৯ পূর্বাহ্ণ, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান নৃশংসতার হাত থেকে প্রাণে বেঁচে আসা রোহিঙ্গাদের জন্য দেশি-বিদেশি ত্রাণ ব্যবস্থাপনায় সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে বিএনপি। এর সুষ্ঠু নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনীকে সম্পৃক্ত করার আহ্বান জানায় দলটি।

গতকাল রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এসময় রোহিঙ্গা সংকট মোকাবেলায় কাদা ছোড়াছুড়ি বন্ধ করে সকলকে ঐক্যবদ্ধ করে বিষয়টি মোকাবিলার আহ্বানও জানিয়েছেন দলটির নেতারা।

এ ব্যাপারে মির্জা ফখরুল বলেন, আমরা বিভক্তি চাই না। কখনো বিভক্তি করিনি। রোহিঙ্গা সংকট নিরসনে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। তাই ক্ষমতাসীন সরকার ও তার সংশ্লিষ্টদের বলতে চাই, পরস্পর কাদা ছুড়াছড়ি না করে, বিশাল এ সমস্যা মোকাবিলা করা জরুরি। তিনি আরও বলেন, ‘মিয়ানমার সরকার মানবতার ওপর চরম আঘাত করেছে। ইউএনডিপির প্রতিনিধির সঙ্গে কথা প্রসঙ্গে জানতে পেরেছি, বাংলাদেশে ইতোমধ্যে ১ মিলিয়ন (১০ লক্ষ) রোহিঙ্গা ছাড়িয়ে যেতে পারে।

এসময় সরকারের সমালোচনা করে বলা হয়, ‘ভয়াবহ পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের উচিৎ ছিল সকল রাজনৈতিক ও পেশাজীবীদের নিয়ে রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐক্য সৃষ্টি করা। কিন্তু তারা জাতীয় ঐক্য সৃষ্টি না করে অন্যায়ভাবে বিএনপির ত্রাণ কার্যে বাধা দিয়েছে।

এদিকে, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রোহিঙ্গাদের জন্য দেশ-বিদেশ থেকে আসা ত্রাণ সুষ্ঠুভাবে বিতরণের জন্য সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান।

তিনি বলেন, রোহিঙ্গাদের মধ্যে বিএনপি ত্রাণ বিতরণে বাধা দেওয়া হলেও ত্রাণ বিতরণ করতে পেরেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদ। শুধু তাই নয় সেখানে তিনি মঞ্চ বানিয়ে জনসভাও করেছেন। আমরা সরকারের এই দ্বিমুখী আচরণের নিন্দা জানাই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব

ত্রাণ ব্যবস্থাপনায় সুষ্ঠু নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনীকে সম্পৃক্ত করার আহ্বান: বিএনপি !

আপডেট সময় : ১১:১০:৪৯ পূর্বাহ্ণ, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭