বৃহস্পতিবার | ৫ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব Logo বাঁকা ইউনিয়নে বিএনপির মহিলা সমাবেশে নেতাকর্মীদের সরব উপস্থিতি Logo জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ Logo খুবিতে প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা কর্মসূচি Logo চাঁদপুরে আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব। Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা

দুর্গোৎসবের শেষ দিনে বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতিমা বিসর্জন: স্বরাষ্ট্রমন্ত্রী !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০৬:২৮ পূর্বাহ্ণ, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে সনাতন ধর্মাবলম্বীরা বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতিমা বিসর্জন দিতে পারবেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বার্থেই এনন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল রবিবার বেলা ১১টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পূজা উদযাপন কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, এ সময় ঢাকাতে সার্বক্ষনিক একটি মনিটরিং সেল থাকবে। তারা নিরাপত্তাব্যবস্থা তদারক করবে। তা ছাড়া প্রতিমা বিসর্জনের দিন আশুরার তাজিয়া মিছিল হবে, যাতে মিছিল ও প্রতিমা বিসর্জন যাত্রা এক রুটে না হয়, সেটা মনিটরিং সেল দেখবে।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকবে। আগামী ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোথাও যাতে কোনো অঘটন না ঘটে, সে জন্য ভ্রাম্যমাণ আদালত নিয়োজিত থাকবেন। এ ছাড়া সারা দেশের ৩০ হাজার ৭৭টি পূজামণ্ডপে পুলিশ, আনসার, বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব

দুর্গোৎসবের শেষ দিনে বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতিমা বিসর্জন: স্বরাষ্ট্রমন্ত্রী !

আপডেট সময় : ১১:০৬:২৮ পূর্বাহ্ণ, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭